×

অপরাধ

শিবলী রুবাইয়াতের স্ত্রী-সন্তানসহ ১১ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৩৪ পিএম

শিবলী রুবাইয়াতের স্ত্রী-সন্তানসহ ১১ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ছবি: সংগৃহীত

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলামের স্ত্রী শেনীন রুবাইয়াত, তার ছেলে জুহায়ের শারার ইসলাম ও জাবের শাহদান ইসলামসহ ১১ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক মো. মাসুদুর রহমান। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব শুনানি শেষে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন মঞ্জুর করেন।

নিষেধাজ্ঞার আদেশ দেয়া অন্যান্যের মধ্যে রয়েছেন- শিবলী রুবাইয়াত-উল-ইসলাম পরিবারের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি শেখ শামসুদ্দিন আহমেদ, মো. মাহবুবুল আলম, মো. সাইফুর রহমান, মোহাম্মদ রেজাউল করিম, শেখ মাহবুব উর রহমান, মোহাম্মদ মাহমুদুল হক, এস কে মো. লুৎফুল কবির ও মোহা. রশীদুল আলম।

আবেদনে বলা হয়, অভিযুক্তদের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয়া প্রয়োজন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App