×

অপরাধ

স্ত্রীসহ সাবেক এমপি মৃণাল কান্তি দাসের সম্পদ জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুন ২০২৫, ০৫:২৬ পিএম

স্ত্রীসহ সাবেক এমপি মৃণাল কান্তি দাসের সম্পদ জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ

ছবি: সংগৃহীত

সাবেক সংসদ সদস্য মৃণাল কান্তি দাস ও তার স্ত্রী নীলিমা দাসের নামে থাকা জমি, ফ্ল্যাট, প্লট, অ্যাপার্টমেন্টসহ একাধিক স্থাবর ও অস্থাবর সম্পদ জব্দের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। এছাড়া তাদের নামে থাকা ৩৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করারও নির্দেশ দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক দুটি আবেদনের প্রেক্ষিতে বুধবার ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এই আদেশ দেন। দুদকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক তানজিল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

জব্দকৃত সম্পদের মধ্যে রয়েছে মৃণাল কান্তি দাসের নামে রাজধানীর ধানমন্ডিতে ১৮ লাখ টাকা মূল্যের একটি অ্যাপার্টমেন্ট, পূর্বাচলে ২০ লাখ ৪৪ হাজার টাকা মূল্যমানের একটি প্লট এবং ৮৬ লাখ ৫৩ হাজার টাকা মূল্যের একটি মোটরগাড়ি। এছাড়া বিভিন্ন ব্যাংকে তার নামের ৮টি হিসাবে থাকা মোট ৮ লাখ ৭৩ হাজার টাকা অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে, তার স্ত্রী নীলিমা দাসের নামে ঢাকার মোহাম্মদপুর এলাকায় সাড়ে ১২ লাখ টাকা মূল্যের একটি জমি এবং তার ওপর নির্মিত ২০ লাখ ২০ হাজার টাকা মূল্যমানের একটি ফ্ল্যাট জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। এছাড়া তার নামে থাকা ৩০টি ব্যাংক হিসাবে মোট ১০ লাখ ৬১ হাজার টাকা অবরুদ্ধ করারও আদেশ দেওয়া হয়েছে।

দুদকের আবেদনে বলা হয়, আসামি মৃণাল কান্তি দাস সংসদ সদস্য হিসেবে দায়িত্বে থাকাকালে অসৎ উদ্দেশ্যে, অপরাধমূলক অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ অবৈধ সম্পদ অর্জন করেছেন।

আবেদনে আরো বলা হয়, মামলার তদন্তকালে প্রাপ্ত তথ্য অনুযায়ী, তারা এসব সম্পদ অন্যত্র বিক্রি, হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছিলেন। এ কারণেই আদালতের কাছে স্থাবর সম্পদ জব্দ এবং অস্থাবর সম্পদ অবরুদ্ধ করার আবেদন জানায় দুদক। আদালত তা মঞ্জুর করে আদেশ জারি করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডিএমপির চার সহকারী পুলিশ কমিশনারকে বদলি

ডিএমপির চার সহকারী পুলিশ কমিশনারকে বদলি

আরও কমল স্বর্ণের দাম, ভরি কত?

আরও কমল স্বর্ণের দাম, ভরি কত?

যে দুই বক্তব্যে আলোচনায় আইজিপি

যে দুই বক্তব্যে আলোচনায় আইজিপি

প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App