×

অপরাধ

অর্থনীতিবিদ আবুল বারকাত কারাগারে

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ জুলাই ২০২৫, ০৪:৫৪ পিএম

অর্থনীতিবিদ আবুল বারকাত কারাগারে

ছবি: সংগৃহীত

দুর্নীতি মামলায় অর্থনীতিবিদ ও রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল বারকাতকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শুক্রবার (১১ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা এ আদেশ দেন। 

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে অধ্যাপক আবুল বারকাতকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। দুদকের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসা থেকে আবুল বারকাতকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরে তাকে দুদকের কাছে হস্তান্তর করা হয়।

চলতি বছরের ২০ ফেব্রুয়ারি পোশাক কারখানা অ্যাননটেক্স গ্রুপের বিরুদ্ধে ঋণ জালিয়াতির অভিযোগে তার বিরুদ্ধে মামলা করে দুদক। 

মামলার এজাহারে বলা হয়, অধ্যাপক বারকাত জনতা ব্যাংকের চেয়ারম্যান থাকা অবস্থায় অ্যাননটেক্স গ্রুপকে অবৈধ সুবিধা দিয়ে ২৯৭ কোটি টাকা আত্মসাৎ করতে সহায়তা করেছেন।

মামলায় মোট ২৩ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে অধ্যাপক আবুল বারকাত ছাড়াও জনতা ব্যাংকের সাবেক পরিচালক জামাল উদ্দিন আহমেদ এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমানকে আসামি করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App