×

অপরাধ

কুমিল্লায় বিএনপি-এনসিপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ১০

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ০৮:৫১ পিএম

কুমিল্লায় বিএনপি-এনসিপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ১০

বিএনপি ও এনসিপি'র নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া। ছবি: সংগৃহীত

কুমিল্লায় বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (৩০ জুলাই) বিকেলে মুরাদনগর উপজেলার এই ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সাংবাদিকরা বলেন, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে সেটার প্রতিবাদে এদিন বিকেলে মুরাদনগর উপজেলায় বিক্ষোভ-সমাবেশে করেন এনসিপির স্থানীয় নেতাকর্মীরা।

সমাবেশটি যেখানে হচ্ছিলো, একই জায়গায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের একটি কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। একপর্যায়ে দুই দলের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।

এসময় তারা একে অপরের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করতে শুরু করেন। এতে অন্তত ১০ জন আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কুমিল্লার মুরাদনগর থানার তদন্ত কর্মকর্তা আমিন কাদের খান সাংবাদিকদের জানান, এনসিপির কর্মসূচির বিষয়ে অবগত থাকলেও বিএনপির কর্মসূচির বিষয়ে তিনি জানতেন না। ঘটনাস্থলে এসে জানতে পেরেছেন।

ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা কীভাবে শুরু হলো, সেটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App