×

অপরাধ

বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ, আটক ১৪ ভারতীয় জেলে কারাগারে

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ০৪:৪৩ পিএম

বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ, আটক ১৪ ভারতীয় জেলে কারাগারে

ছবি: সংগৃহীত

মোংলায় আটক ১৪ ভারতীয় জেলেকে জেলহাজতে পাঠানো হয়েছে। সোমবার (৪ আগস্ট) দুপুরে তাদেরকে বাগেরহাট আমলী আদালত-০৬ এ পাঠায় পুলিশ। পরে জেলেদের কারাগারে পাঠান আদালত।

এর আগে গত শনিবার রাতে মোংলা বন্দরের অদূরে ফেয়ারওয়ে বয়া সংলগ্ন গভীর সাগর থেকে এফবি পারমিতা নামক ভারতীয় ফিশিং ট্রলারসহ ১৪ জেলেকে আটক করে নৌবাহিনী। বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারের দায়ে তাদেরকে আটক করা হয়।

এর আগে গত ১৪ জুলাই বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমা থেকে দুটি ভারতীয় ট্রলারসহ ৩৪ জেলেকে আটক করে নৌবাহিনী।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বলেন, গত শনিবার দিবাগত রাত ৩টার দিকে একটি ভারতীয় ট্রলারসহ ১৪ জেলেকে থানায় হস্তান্তর করে নৌবাহিনী। ওই রাতেই বাদী হয়ে ভারতীয় জেলেদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে তারা। 

তিনি আরও বলেন, সামুদ্রিক মৎস্য আহরণ আইন ২০২০ এর ২৫/১ ধারায় মামলা হয়েছে। এদিন দুপুরে ওই জেলেদেরকে বাগেরহাট আমলী আদালত-০৬ এ পাঠানো হয়। পরে আদালত তাদেরকে কারাগারে পাঠান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান হলেন মিয়া সাত্তার

রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান হলেন মিয়া সাত্তার

‘সৌদি আরবে সাড়ে ৭ হাজার বাংলাদেশি কারাগারে’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘সৌদি আরবে সাড়ে ৭ হাজার বাংলাদেশি কারাগারে’

‘এনসিপির কমিটিতে ছাগলচোর ও ল্যাপটপ চোর’

রাশেদ খাঁন ‘এনসিপির কমিটিতে ছাগলচোর ও ল্যাপটপ চোর’

হাসপাতালে ভূমিমন্ত্রী মিনুকে দেখতে গেলেন মির্জা আব্বাস

হাসপাতালে ভূমিমন্ত্রী মিনুকে দেখতে গেলেন মির্জা আব্বাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App