×

অপরাধ

আইনজীবী আলিফ হত্যা মামলায় বাদীর উপস্থিতি চেয়ে সমন জারি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ০৬:০৭ পিএম

আইনজীবী আলিফ হত্যা মামলায় বাদীর উপস্থিতি চেয়ে সমন জারি

ছবি: সংগৃহীত

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় ৩৮ জনকে অভিযুক্ত করে থানা পুলিশের দাখিল করা প্রতিবেদনের গ্রহণযোগ্যতা বিষয়ে বাদীর উপস্থিতিতে শুনানির জন্য ব্যক্তিগত উপস্থিতি চেয়ে সমন জারি করেছেন আদালত। আগামী ২৫ আগস্ট বাদীর উপস্থিতিতে শুনানি অনুষ্ঠিত হবে। রোববার (১০ আগস্ট) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন মাহমুদের আদালত এই দিন ধার্য করেন। 

এর আগে গত ১ জুন চট্টগ্রাম আদালতের সংশ্লিষ্ট শাখায় মামলার তদন্ত কর্মকর্তা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালি জোনের সহকারী পুলিশ কমিশনার মাহফুজুর রহমান এ চার্জশিট দাখিল করেন। মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ৩৮ জনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন। 

মামলার বাদী পক্ষের আইনজীবী ও সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, চাঞ্চল্যকর আলিফ হত্যা মামলায় বাদী ও নিহতের পিতা বয়সজনিত কারণে অসুস্থ থাকায় আদালতে উপস্থিত হতে পারেননি। পরে আদালত বাদীর বরাবরে উপস্থিতির জন্য সমন ইস্যু করেন।

তিনি বলেন, মামলার তদন্ত কর্মকর্তার দাখিল করা চার্জশিট অনুযায়ী এজাহারভুক্ত ও তদন্তে প্রাপ্ত মোট আসামি ৪২ জন। এর মধ্যে এজাহারভুক্ত ৩ জন ও তদন্তে প্রাপ্ত ১ জনকে অব্যাহতির সুপারিশ করেছেন তদন্তকারী কর্মকর্তা। বর্তমানে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসসহ ২০ জন গ্রেপ্তার রয়েছেন। পলাতক রয়েছেন ১৮ জন। 

গত বছরের ২৬ নভেম্বর সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিনকে কেন্দ্র করে সংঘর্ষের মধ্যে আইনজীবী সাইফুলকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এ হত্যার ঘটনায় তার বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। এছাড়া পুলিশের ওপর হামলা, কাজে বাধা এবং আইনজীবী ও বিচারপ্রার্থীদের ওপর হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় আরও পাঁচটি মামলা দায়ের করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশের বাজারে স্বর্ণের বড় দর পতন

দেশের বাজারে স্বর্ণের বড় দর পতন

সীমান্তে ৮ জনকে পুশইন, বিজিবির প্রতিরোধ

সীমান্তে ৮ জনকে পুশইন, বিজিবির প্রতিরোধ

টিভিতে আজকের খেলা

টিভিতে আজকের খেলা

রাষ্ট্রপতি ইস্যুতে যা বললেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি ইস্যুতে যা বললেন মির্জা ফখরুল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App