×

অপরাধ

আইনজীবী হত্যা: বাহার-সূচনাসহ ৩৫ জনের নামে চার্জশিট

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ০৯:১৭ পিএম

আইনজীবী হত্যা: বাহার-সূচনাসহ ৩৫ জনের নামে চার্জশিট

আ ক ম বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে তাহসিন বাহার সূচনা। ছবি: সংগৃহীত

কুমিল্লায় আইনজীবী আবুল কালাম আজাদ হত্যা মামলায় সদর আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার ও তার কন্যা কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনাসহ ৩৫ জনের নামে চার্জশিট দাখিল করেছে পুলিশ। রোববার (১০ আগস্ট) কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা কুমিল্লা কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম।

আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিলের বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, গত বছরের ৫ আগস্ট কুমিল্লা নগরীর মোগলটুলি এলাকায় বিজয় মিছিলে অতর্কিত গুলিতে আইনজীবী আবুল কালাম আজাদ আহত হন। গুলিতে আহত হওয়ার পর ১৬ আগস্ট ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। ঘটনার পর নিহত আবুল কালাম আজাদের সহকারী আইনজীবী মোস্তাফা জামান জসিম বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো ২৫ জনের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন।

ওসি আরও বলেন, মামলাটি দীর্ঘ এক বছর তদন্ত শেষে হত্যাকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার ও তার কন্যা কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাহসিন ভাইয়ের সূচনাসহ ৩৫ জনের নামে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। নিহত আইনজীবী আবুল কালাম আজাদ কুমিল্লা আইনজীবী ফোরামের যুগ্ম সম্পাদক ছিলেন। তার বাসা কুমিল্লা নগরীর রাণীর দিঘীর দক্ষিণপাড় এবং গ্রামের বাড়ি চাঁদপুর হাজীগঞ্জে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App