×

অপরাধ

ফজলুর রহমানের বাসার সামনে 'মব তৈরি করে ভয়ভীতি' প্রদর্শন, আসকের উদ্বেগ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ০৮:৪৮ পিএম

ফজলুর রহমানের বাসার সামনে 'মব তৈরি করে ভয়ভীতি' প্রদর্শন, আসকের উদ্বেগ

বিএনপি নেতা ফজলুর রহমান। ছবি: সংগৃহীত

বিএনপি নেতা ফজলুর রহমানের বাসার সামনে 'মব তৈরি করে ভয়ভীতি প্রদর্শনের' ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক)।

সোমবার (২৫ আগস্ট) এক সংবাদ বিবৃতিতে সংগঠনটি এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে।

এতে বলা হয়েছে, মব তৈরি করে ভয়ভীতি প্রদর্শনের ঘটনা কেবল একজন ব্যক্তিকে নয়, বরং তা পুরো সমাজকে আতঙ্কিত ও অবরুদ্ধ করার সমতুল্য। এ ধরনের বেআইনি তৎপরতা সুস্পষ্টভাবে সংবিধানে প্রদত্ত নাগরিকের মত প্রকাশ, চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং ব্যক্তিগত নিরাপত্তা ও মর্যাদার অধিকারের ওপর স্পষ্ট হস্তক্ষেপ।

ফজলুর রহমানের বাসার সামনে সংঘটিত মব এর ঘটনা এসব মৌলিক অধিকারকে 'চরমভাবে ক্ষুণ্ন করেছে' বলে উল্লেখ করে আসক। এই ঘটনা শুধু একজন প্রবীন বীর মুক্তিযোদ্দাকে অপমান নয়, বরং সমগ্র সমাজের ওপর ভীতি সঞ্চার এবং ভিন্নতম দমন করার ন্যাক্কারজনক প্রচেষ্টা বলে মনে করে মানবাধিকার সংগঠনটি।

তাদের বিবৃতিতে উল্লেখ করা হয়, রাষ্ট্রের দায়িত্ব হলো নাগরিকের মৌলিক অধিকার সুরক্ষা করা। এ দায়িত্ব পালনে ব্যর্থতা শুধু সংবিধানের পরিপন্থী নয় বরং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি আঘাত। 

অবিলম্বে এ ধরনের ‘মব রাজনীতি বন্ধে’ কার্যকর ও দৃশ্যমান ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছে আসক। ফজলুর রহমান ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ারও আহ্বান জানিয়েছে সংগঠনটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App