×

অপরাধ

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক হাসপাতালে

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ১১:৪০ পিএম

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক হাসপাতালে

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক। ফাইল ছবি

বুকে ব্যথা অনুভব করায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে কারাগার থেকে রাজধানীর বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানে চিকিৎসাধীন আছেন তিনি।

সোমবার (২৫ আগস্ট) কারাগার থেকে হাসপাতালে নেয়ার পর থেকে চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান মোহাম্মদ মোছলেহ উদ্দীন বলেন, সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের বুকে ব্যথা হওয়ায় হাসপাতালে আনা হয়েছে। চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন তিনি।

সাবেক প্রধান বিচারপতি ও আইন কমিশনের সাবেক চেয়ারম্যান খায়রুল হককে গত ২৪ জুলাই রাজধানীর ধানমণ্ডির বাসা থেকে গ্রেপ্তার করা হয়। পরে জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ীতে যুবদল কর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠায় আদালত।

এছাড়া সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের বিরুদ্ধে তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত রায় জালিয়াতির মামলাও রয়েছে। দেশের ঊনবিংশতম প্রধান বিচারপতি তিনি। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তার বিরুদ্ধে মামলা হয়।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App