×

অপরাধ

মেরুন টি-শার্ট পরা সেই ব্যক্তির পরিচয় মিলেছে

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ১০:৩৫ পিএম

মেরুন টি-শার্ট পরা সেই ব্যক্তির পরিচয় মিলেছে

ছবি: সংগৃহীত

রাজধানীর কাকরাইলে গণঅধিকার পরিষদের নেতাদের ওপর নির্বিচারে লাঠিপেটার ঘটনায় ভাইরাল হওয়া ওই যুবকের পরিচয় পাওয়া গেছে। তিনি রাজধানীর পল্টন থানার ওসি’র গাড়িচালক কনস্টেবল মিজানুর রহমান (বিপি নম্বর- ৯৭১৭১৯৭২৪৩)। শনিবার (৩০ আগস্ট) বিকালে এ তথ্য জানা গেছে।

খোঁজ নিয়ে জানা যায়, ওই মেরুন রঙের টি-শার্ট পরিহিত ব্যক্তি পুলিশ কনস্টেবল মিজানুর রহমান। তিনি পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরুল আমীনের গাড়িচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। 

তবে পল্টন থানার একটি সূত্র জানিয়েছে, মিজানুর রহমান নুরুল হক নুরকে আঘাত করেননি, বরং অন্য এক কর্মীর ওপর হামলা চালিয়েছিলেন।

এর আগে শুক্রবার (২৯ আগস্ট) রাতে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগ বিরোধী মিছিল চলাকালীন গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর ইটপাটকেল নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর নির্বিচার লাঠিচার্জে মারাত্মকভাবে আহত হন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মেরুন রঙের শার্ট পরা এক যুবক নুরুল হক নুরসহ কয়েকজনকে বেধড়ক মারধর করছেন। তবে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান দাবি করেছেন, ভিডিওতে যাকে মারধর করা হয়েছে, তা নুরুল হক নুর নয়, তিনি ছাত্রনেতা সম্রাট।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অভিনেত্রী বাঁধনের পাশে জামায়াত

অভিনেত্রী বাঁধনের পাশে জামায়াত

১০৪ বছর বয়সে কারাগারে, মাথায় ১০ বছরের সাজা

১০৪ বছর বয়সে কারাগারে, মাথায় ১০ বছরের সাজা

মার্শাল আর্টের জনক ওস্তাদ জাহাঙ্গীর আলমের জন্মদিন পালন

মার্শাল আর্টের জনক ওস্তাদ জাহাঙ্গীর আলমের জন্মদিন পালন

জুলাই অভ্যুত্থান থেকে গুম-গণহত্যা, ২০২৭-এর পাঠ্যবইয়ে থাকছে নানা বিষয়

জুলাই অভ্যুত্থান থেকে গুম-গণহত্যা, ২০২৭-এর পাঠ্যবইয়ে থাকছে নানা বিষয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App