×

অপরাধ

আনিসুলের বান্ধবী তৌফিকার ১১৪ ব্যাংক হিসাব ফ্রিজ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৫ পিএম

আনিসুলের বান্ধবী তৌফিকার ১১৪ ব্যাংক হিসাব ফ্রিজ

আনিসুল হক ও তৌফিকা করিম। ছবি : সংগৃহীত

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বান্ধবী তৌফিকা করিম এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রায় ৮৭ কোটি টাকার ব্যাংক একাউন্ট অবরুদ্ধ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার (২৯ সেপ্টেম্বর) সিআইডির ফাইন্যানশিয়াল ক্রাইম ইউনিটের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সিনিয়র স্পেশাল জজ এ আদেশ দেন।

সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, তৌফিকা করিম সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের সাবেক ব্যক্তিগত সচিব (পিএস) ছিলেন। তিনি আইনমন্ত্রীর ক্ষমতার অপব্যবহার করে আদালতে আসামি জামিন, নিয়োগ বাণিজ্য, বদলির তদবিরসহ নানা অপকর্ম করে অবৈধ অর্থ উপার্জন করেন। এসব অর্থ দ্বারা ফ্ল্যাট, গাড়ি ও জমি ক্রয় করাসহ বিদেশে অর্থপাচার করে মানিলন্ডারিংয়ের অপরাধ করে মর্মে প্রাথমিকভাবে তথ্য পাওয়া যায়। তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে পরিচালিত ১১৪টি ব্যাংক একাউন্ট জব্দ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযুক্ত তৌফিকা করিম সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে পরিচালিত ১১৪টি ব্যাংক একাউন্ট হিসাবের সর্বমোট ৬৫৩ কোটি ৩৬ লাখ ৫৮ হাজার ১৩১ জমার তথ্য পাওয়া যায়। এছাড়া ৫৬৬ কোটি ৩৮ লাখ ১৭ হাজার ৫৭৫ হাজার টাকা উত্তোলনের বিষয়ে সন্দেহজনক তথ্য পাওয়া যায়। পরে সিআইডির আবেদনে ওই হিসাবগুলোতে থাকা ৮৬ কোটি ৯৮ লাখ ৪০ হাজার ৫৫৬ টাকা অবরুদ্ধ করা হয়।

অভিযুক্ত তৌফিকা করিমের বিরুদ্ধে ফাইন্যানশিয়াল ক্রাইম ইউনিটে মানিলন্ডারিং অনুসন্ধান চলছে। এ বিষয়ে মানিলন্ডারিং আইনে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

উল্টো রথের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে রথযাত্রা উৎসব

উল্টো রথের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে রথযাত্রা উৎসব

যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতি কার্যকর, তালিকায় বাংলাদেশও

যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতি কার্যকর, তালিকায় বাংলাদেশও

রাষ্ট্রপতি পদে জনপ্রিয়তার শীর্ষে খাইরুল দেওয়ান, জানুন তার সম্পর্কে

রাষ্ট্রপতি পদে জনপ্রিয়তার শীর্ষে খাইরুল দেওয়ান, জানুন তার সম্পর্কে

দশ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

দশ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App