×

অপরাধ

মোহাম্মদপুরে মা-মেয়ে খুন: স্বামীসহ রিমান্ডে গৃহকর্মী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ০২:৩৯ পিএম

মোহাম্মদপুরে মা-মেয়ে খুন: স্বামীসহ রিমান্ডে গৃহকর্মী

ছবি : সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়েকে হত্যার ঘটনায় অভিযুক্ত গৃহকর্মী আয়েশা আক্তারকে ছয় দিন এবং তার স্বামী রাব্বিকে তিন দিন রিমান্ডে জিজ্ঞাসাবাদের জন্য আদালত অনুমতি দিয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই সহিদুল ওসমান মাসুম দুই আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম ছয় ও তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুনুর রশীদ জানান।

গত বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ঝালকাঠির নলছিটি উপজেলায় ফুফু–শাশুড়ির বাড়ি থেকে আয়েশা ও তার স্বামীকে গ্রেপ্তার করে পুলিশ।

ঘটনা সোমবার ঢাকার মোহাম্মদপুরে ঘটে। ওইদিন ৪৮ বছর বয়সী লায়লা আফরোজ এবং তার ১৫ বছর বয়সী মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজকে বাসায় কুপিয়ে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের দিন আয়েশা ওই বাসায় কাজ করছিলেন। সিসি ক্যামেরা ফুটেজে দেখা গেছে, ঘটনার আগে ও পরে কেবল আয়েশাই ওই বাসায় ঢুকেছেন এবং বের হয়েছেন।

আরো পড়ুন : মোহাম্মদপুরে মা-মেয়ে খুন: নতুন যে তথ্য দিলো পুলিশ

মামলার বাদী আজিজুল ইসলাম জানান, তিনি সোমবার সকাল ৭টায় স্কুলে বের হন। পরীক্ষা চলায় দ্রুত ফিরে এসে ১১টার দিকে বাসায় পৌঁছালে স্ত্রী ও কন্যার লাশ দেখতে পান। তাঁর চিৎকারে প্রতিবেশীরা এসে পুলিশকে খবর দেন।

পুলিশের বিশ্লেষণে জানা গেছে, সকাল ৭টা ৫১ মিনিটে বোরখা পরে আয়েশা বাসায় প্রবেশ করেন এবং ৯টা ৩৬ মিনিটে স্কুলড্রেস পরে বাসা থেকে বের হন। ওই স্কুলড্রেস ছিল নিহত কন্যা নাফিসার।

ঘটনার পর দারোয়ান খালেককে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি জানান, চার দিন আগে বাসায় কাজের জন্য তরুণীকে পাঠানো হয়েছিল। ওই যুবতী পূর্বপরিচিত না হওয়ায় বের হওয়ার সময় খালেক তাকে চিনতে পারেননি।

আদালত আগামী ১৩ জানুয়ারি পর্যন্ত তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে ৫ বাংলাদেশির প্রাণ গেছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে ৫ বাংলাদেশির প্রাণ গেছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বরগুনার অর্ধশত গ্রামে ঈদ উদযাপন

বরগুনার অর্ধশত গ্রামে ঈদ উদযাপন

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি

লক্ষ্মীপুরে ১১টি গ্রামে ঈদ উদযাপন

লক্ষ্মীপুরে ১১টি গ্রামে ঈদ উদযাপন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App