×

অপরাধ

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেপ্তার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ১০:৩৪ এএম

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেপ্তার

ছবি : সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। একই সঙ্গে মোটরসাইকেলের মালিককে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর) রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে আব্দুল হান্নান নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে র‌্যাব।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এমজেডএম ইন্তেখাব চৌধুরী।

র‌্যাব সূত্র জানায়, গ্রেফতার আব্দুল হান্নানকে পরবর্তীতে পল্টন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলটির নম্বর ৫৪-৬৩৭৫ বলে নিশ্চিত করেছে র‌্যাব।

গ্রেপ্তারকৃত আব্দুল হান্নানের বাবার নাম মো. আবুল কাশেম। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়। র‌্যাব আরো জানায়, হামলার ঘটনায় হান্নান সরাসরি জড়িত ছিলেন কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে, শনিবার (১৩ ডিসেম্বর) রাতে শরীফ ওসমান হাদির চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড এক বিবৃতিতে জানায়, তিনি বর্তমানে এভারকেয়ার হাসপাতালের ক্রিটিকাল কেয়ার ইউনিটে ভর্তি আছেন। মেডিকেল বোর্ডের তথ্যমতে, তার শারীরিক অবস্থা এখনও আশঙ্কাজনক। গুলিবিদ্ধ হয়ে তার মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ফুসফুসে গুরুতর ইনজুরি রয়েছে। তবে কিডনির কার্যক্ষমতা বর্তমানে ফিরে এসেছে।

আরো পড়ুন : হাদির বর্তমান অবস্থা সম্পর্কে যা জানালো মেডিকেল বোর্ড

বিবৃতিতে আরো বলা হয়, যেহেতু প্রয়োজনীয় সার্জিক্যাল হস্তক্ষেপ সম্পন্ন হয়েছে, তাই তাকে আপাতত কনজারভেটিভ ম্যানেজমেন্টে রাখা হয়েছে। ব্রেন প্রোটেকশন প্রটোকল অনুসরণ করে সব ধরনের প্রয়োজনীয় সাপোর্ট অব্যাহত থাকবে। শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলে পুনরায় ব্রেনের সিটি স্ক্যান করা হতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আবারও ১০০ ডলার ছাড়াল তেলের দাম

আবারও ১০০ ডলার ছাড়াল তেলের দাম

ভারতে ‘শান্তি’ চায় বাংলাদেশ

ভারতে ‘শান্তি’ চায় বাংলাদেশ

দেশের মানুষ তারেক রহমানকে লাল কার্ড দেখাবে

সারজিস আলম দেশের মানুষ তারেক রহমানকে লাল কার্ড দেখাবে

দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন জামায়াত নেতা

দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন জামায়াত নেতা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App