×

অপরাধ

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৭

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫, ১২:৩৫ পিএম

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৭

ছবি : সংগৃহীত

ময়মনসিংহের ভালুকা উপজেলায় সনাতন ধর্মাবলম্বী এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় সন্দেহভাজন সাতজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

গ্রেপ্তারকৃতরা হলেন, মো. লিমন সরকার (১৯), মো. তারেক হোসেন (১৯), মো. মানিক মিয়া (২০), এরশাদ আলী (৩৯), নিজুম উদ্দিন (২০), আলমগীর হোসেন (৩৮) এবং মো. মিরাজ হোসেন আকন (৪৬)।

র‍্যাব-১৪ সূত্রে জানা গেছে, শনিবার (২০ ডিসেম্বর) জেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এর আগে গত বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টার দিকে ময়মনসিংহের ভালুকায় মহানবী হযরত মোহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তির অভিযোগে দিপু চন্দ্র দাস নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে।

আরো পড়ুন : হাদির জানাজা ঘিরে ডিএমপির ব্যাপক নিরাপত্তা

ঘটনার পর বিক্ষুব্ধ জনতা নিহত যুবকের মরদেহ ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের পাশে নিয়ে গিয়ে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করে এবং একপর্যায়ে মরদেহে আগুন ধরিয়ে দেয়।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৎপর রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শেখ হাসিনার সম্পত্তি বাজেয়াপ্তের উদ্যোগ, যা আছে তার নামে

শেখ হাসিনার সম্পত্তি বাজেয়াপ্তের উদ্যোগ, যা আছে তার নামে

পে-স্কেলের গেজেট প্রকাশ ঘিরে যা জানা যাচ্ছে

পে-স্কেলের গেজেট প্রকাশ ঘিরে যা জানা যাচ্ছে

আওয়ামী লীগের পরবর্তী সভাপতি কে? জানালেন শেখ হাসিনা

আওয়ামী লীগের পরবর্তী সভাপতি কে? জানালেন শেখ হাসিনা

ব্যবসায়ীদের বের করে মার্কেটের দোকান ‘ভাগ করে নিল’ বিএনপি নেতাকর্মীরা

ব্যবসায়ীদের বের করে মার্কেটের দোকান ‘ভাগ করে নিল’ বিএনপি নেতাকর্মীরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App