×

অপরাধ

ছায়ানটে হামলা : সাড়ে ৩০০ জনের বিরুদ্ধে মামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ১১:৪৩ এএম

ছায়ানটে হামলা : সাড়ে ৩০০ জনের বিরুদ্ধে মামলা

ছবি : সংগৃহীত

সাংস্কৃতিক সংগঠন ছায়ানটের ভবনে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় ধানমন্ডি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় ৩০০ থেকে ৩৫০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।

রোববার (২১ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম। তিনি জানান, শনিবার (২০ ডিসেম্বর) রাতে ধানমন্ডি থানায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়। মামলার বাদী ছায়ানটের প্রধান ব্যবস্থাপক দুলাল ঘোষ।

ছায়ানট কর্তৃপক্ষ জানায়, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার রাতে দুর্বৃত্তরা ছায়ানট ভবনের ভেতরে ঢুকে সিসিটিভি ক্যামেরা, আসবাবপত্রসহ তবলা, হারমোনিয়াম, বেহালা এবং বিভিন্ন কক্ষে হামলা চালায়। একপর্যায়ে এসব জিনিসপত্রে আগুন ধরিয়ে দেওয়া হয়। তবে এ ঘটনায় কী পরিমাণ আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো নির্ধারণ করা যায়নি।

ঘটনার পর ছায়ানট ভবন পরিদর্শন করেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকী। পরিদর্শনকালে তিনি সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দেন।

উল্লেখ্য, এর আগে বৃহস্পতিবার রাতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দেশের বিভিন্ন স্থানে উত্তেজনা সৃষ্টি হয়। ওই সময় দ্য ডেইলি স্টার, প্রথম আলো এবং ছায়ানট ভবনে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

ইসি মাছউদ শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

নিলুফার মনি রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App