×

অপরাধ

স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় মামলা, আসামি অজ্ঞাত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৬, ১২:৫৪ পিএম

স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় মামলা, আসামি অজ্ঞাত

ছবি : সংগৃহীত

রাজধানীর তেজগাঁওয়ের কাজী নজরুল ইসলাম এভিনিউয়ে স্টার কাবাবের পাশের একটি গলিতে দুর্বৃত্তদের গুলিতে উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মুছাব্বির নিহতের ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাতপরিচয় ৩ থেকে ৪ জন আসামির কথা উল্লেখ করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নিহত মুছাব্বিরের স্ত্রী বাদী হয়ে থানায় মামলাটি দায়ের করেছেন।

ওসি আরো বলেন, মামলায় হামলাকারীদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে এবং ঘটনার তদন্ত চলমান রয়েছে।

এদিকে, নিহত মুছাব্বিরের মরদেহ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সেখানে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, বুধবার (৭ জানুয়ারি) রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে তেজতুরী বাজার এলাকায় স্টার কাবাবের গলিতে এ গুলির ঘটনা ঘটে। একই ঘটনায় কারওয়ান বাজার ভ্যান সমিতির সাধারণ সম্পাদক মো. আবু সুফিয়ান মাসুদ গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

শেরপুর ১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App