×

অপরাধ

গৃহকর্মী নির্যাতন

বিমানের এমডিসহ স্ত্রী’র ব্যাংক হিসাব তলব

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩০ পিএম

বিমানের এমডিসহ স্ত্রী’র ব্যাংক হিসাব তলব

ছবি: বিমানের ব্যবস্থাপনা পরিচালক সাফিকুর রহমান

শিশু গৃহকর্মীকে নির্যাতনের মামলায় কারাগারে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাফিকুর রহমান এবং তার স্ত্রী বিথী আক্তারের ব্যাংক হিসাব তলব করেছে আয়কর গোয়েন্দা।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এনবিআরের আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট থেকে তাদের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে দেশের সব ব্যাংকের কাছে চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ‘আয়কর আইন, ২০২৩-এর ধারা ২০০ অনুযায়ী সাফিকুর রহমান ও তার স্ত্রী বিথী আক্তারের যাবতীয় হিসাবের তথ্য চাওয়া হয়েছে। সাফিকুর রহমান, বিথী আক্তার ও তাদের পরিবারের সদস্যদের একক বা যৌথ নামে অথবা তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের যেকোনও মেয়াদি আমানত হিসাবের তথ্য দিতে বলা হয়েছে।’

এ সময় ব্যাংকগুলোর কাছে পাঠানো ওই নির্দেশনায় এফডিআর, এসটিডি, সঞ্চয়ী হিসাব, চলতি হিসাব, ঋণ হিসাব, স্টুডেন্ট ফাইল, ফরেন কারেন্সি অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড, লকার বা ভল্ট, সঞ্চয়পত্র, ট্রেজারি বিল ও বন্ডসহ সব ধরনের আর্থিক লেনদেনের তথ্য চাওয়া হয়েছে। ২০১৮ সালের ১ জুলাই থেকে হালনাগাদ পর্যন্ত এসব হিসাবের বিবরণী এবং ঋণের বিপরীতে রক্ষিত কোনও জামানতের তথ্য আগামী সাত দিনের মধ্যে আয়কর গোয়েন্দাকে পাঠাতে অনুরোধ করা হয়েছে।

এর আগে, শিশু নির্যাতনের অভিযোগে রোববার (১ ফেব্রুয়ারি) গভীর রাতে রাজধানীর উত্তরার বাসা থেকে শাফিকুর ও তার স্ত্রী বীথিকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় তাদের সঙ্গে বাসার আরও দুই গৃহকর্মী রুপালী খাতুন ও মোছা. সুফিয়া বেগমকেও গ্রেপ্তার করা হয়।

সোমবার (২ ফেব্রুয়ারি) আদালতে হাজির করে তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার এসআই রোমের মিয়া। শুনানি শেষে জামিন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাজু আহমেদ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শেখ হাসিনার নামে থাকা সম্পদের যত তথ্য

শেখ হাসিনার নামে থাকা সম্পদের যত তথ্য

নতুন পে স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় পরিবর্তন

নতুন পে স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় পরিবর্তন

শেখ হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে দুর্নীতি মামলার প্রতিবেদন ২৯ অক্টোবর

শেখ হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে দুর্নীতি মামলার প্রতিবেদন ২৯ অক্টোবর

সিলেট সফরে যাবেন রাষ্ট্রপতি, কী কী করবেন?

সিলেট সফরে যাবেন রাষ্ট্রপতি, কী কী করবেন?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App