×

অপরাধ

রাজধানীতে পৃথক অভিযানে বিদেশি পিস্তল উদ্ধার, গ্রেপ্তার ৩

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৯ পিএম

রাজধানীতে পৃথক অভিযানে বিদেশি পিস্তল উদ্ধার, গ্রেপ্তার ৩

ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরা ও মিরপুর এলাকায় সেনাবাহিনীর পৃথক অভিযানে বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে তিন জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

ওই পোস্টে বলা হয় যে, গতকাল রাত ৩টায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী চেকপোস্ট পরিচালনার সময় উত্তরা পূর্ব থানার বিএনএস সেন্টার এলাকায় একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ১টি বিদেশি পিস্তল, ১টি পিস্তল ম্যাগাজিন, ৪টি ৫.৫২ মি:মি: গোলাবারুদ, ১টি ডামি পিস্তল, ২টি পিস্তল কভার, ২টি হাতকড়া, ১টি ওয়াকি টকি, ২টি নকল র‍্যাব আইডি কার্ড, ৪টি কালো র‍্যাবের জ্যাকেটস ও বিভিন্ন সরঞ্জামাদিসহ তিন জন ভুয়া র‍্যাব পরিচয়দানকারীকে গ্রেপ্তার করা হয়। 

অন্যদিকে, গতকাল মধ্যরাতে রাজধানীর মিরপুর ১১ এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পৃথক অভিযানে ১টি ৭.৬৫ মি:মি: বিদেশি পিস্তল, ১টি পিস্তল ম্যাগাজিন ও ২ রাউন্ড পিস্তলের গোলাবারুদ উদ্ধার করা হয়।

সেনাবাহিনীর ফেসবুক পোস্টে আরো বলা হয়ে যে, বাংলাদেশ সেনাবাহিনী জননিরাপত্তা, আইনশৃঙ্খলা ও জাতীয় নিরাপত্তা রক্ষায় সর্বদা অঙ্গীকারবদ্ধ। সন্ত্রাস, নাশকতা ও অপরাধ দমনে এ ধরনের সমন্বিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ওমরাহ পালনে সৌদি গিয়ে দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

ওমরাহ পালনে সৌদি গিয়ে দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছু জানি না: স্পিকার

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছু জানি না: স্পিকার

গোমস্তাপুর সীমান্তে বিএসএফের পুশ ইনের চেষ্টা ব্যর্থ করলো বিজিবি

গোমস্তাপুর সীমান্তে বিএসএফের পুশ ইনের চেষ্টা ব্যর্থ করলো বিজিবি

আসামে বন্যা পরিস্থিতির অবনতি, মৃত্যু বেড়ে ৪৭

আসামে বন্যা পরিস্থিতির অবনতি, মৃত্যু বেড়ে ৪৭

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App