×

অপরাধ

হাজারীবাগে ছুরিকাঘাতে স্কুলছাত্রী নিহত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩০ এএম

হাজারীবাগে ছুরিকাঘাতে স্কুলছাত্রী নিহত

ছবি: প্রতীকি

রাজধানীর হাজারীবাগ এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মোসা. শাহরিয়ার শারমিন বিন্থী (১৪) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। সে রায়েরবাজার হাই স্কুল-এর অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত সোয়া ৮টার দিকে হায়দার হোটেলের গলিতে এ ঘটনা ঘটে।

নিহত শাহরিয়ার শারমিন বিন্থী শরীয়তপুর জেলার সখিপুর উপজেলার কাছিকাটা গ্রামের বেল্লাল হোসেন ও নাদিয়া বেগমের মেয়ে।

তিনি পরিবারের সঙ্গে হাজারীবাগ থানাধীন হায়দার হোটেলের পাশে বাবু কমিশনারের বাড়ির পঞ্চম তলায় ভাড়া বাসায় বসবাস করতেন।

গুরুতর আহত ও রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় সিকদার মেডিকেলে নেওয়া হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এর জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহতের বাবা বেল্লাল হোসেন বলেন, শাহরিয়ার শারমিন তার ছোট ভাই কে নিয়ে বের হয়েছিল। ছোট ভাইকে মসজিদে দিয়ে সে কিছু কিনতে গিয়েছিল, এর মধ্যে কে বা কারা আমার মেয়ে কে হাজারীবাগ হায়দার হোটেলের গলিতে ছুরিকাঘাত করে ফেলে রেখে যায়। পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৭ সেপ্টেম্বর পর্যন্ত ভোটার এলাকা পরিবর্তনের সুযোগ দিল ইসি

স্থানীয় সরকার নির্বাচন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ভোটার এলাকা পরিবর্তনের সুযোগ দিল ইসি

সীমান্তে বিপুল পরিমাণ পণ্য আটক করল বিজিবি

সীমান্তে বিপুল পরিমাণ পণ্য আটক করল বিজিবি

আনন্দবাজার পত্রিকা অফিসে বিক্ষোভ, ফটকে গেরুয়া রং

শুভেন্দুর হুঁশিয়ারি আনন্দবাজার পত্রিকা অফিসে বিক্ষোভ, ফটকে গেরুয়া রং

আধুনিক নিয়ন্ত্রণ ব্যবস্থায় যুক্ত হচ্ছে রূপপুর বিদ্যুৎকেন্দ্র

জাতীয় গ্রিড আধুনিক নিয়ন্ত্রণ ব্যবস্থায় যুক্ত হচ্ছে রূপপুর বিদ্যুৎকেন্দ্র

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App