×

অপরাধ

যুবদল নেতা হত্যা মামলায় প্রধান আসামি গ্রেপ্তার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ১২:৫৯ পিএম

যুবদল নেতা হত্যা মামলায় প্রধান আসামি গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

বাংলাদেশ র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা বেলাল হোসেন মিশরি হত্যা মামলার প্রধান আসামি আরমান হোসেনকে গ্রেপ্তার করেছে।

সোমবার (৯ মার্চ) সকালে লক্ষ্মীপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু।

আরো পড়ুন: সিরাজগঞ্জ-৪ আসনের ব্যালট সংরক্ষণের নির্দেশ

সংবাদ সম্মেলনে বলা হয়, 'বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রায়পুর পৌর শহরের প্রধান সড়কে দুই রিকশাচালকের মধ্যে কথা কাটাকাটির জেরে হাতাহাতির ঘটনা ঘটে। সে সময় সেখানে উপস্থিত বেলাল হোসেন তাদের থামাতে এগিয়ে যান। একপর্যায়ে রিকশাচালক আরমান ক্ষিপ্ত হয়ে বিলালকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন। এতে তিনি সড়কে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।'

এ ঘটনায় নিহতের স্ত্রী রহিমা আক্তার সিমু বাদী হয়ে আরমান হোসেনকে প্রধান আসামি করে রায়পুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর আসামিকে গ্রেফতারে পুলিশের পাশাপাশি র‍্যাবও ছায়া তদন্ত শুরু করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে ঢাকার কদমতলী এলাকার বিক্রমপুর প্লাজার সামনে অভিযান চালিয়ে আরমানকে গ্রেফতার করে র‍্যাব-১১।

আরো পড়ুন: ফ্যামিলি কার্ডের পরীক্ষামূলক কার্যক্রম শুরু মঙ্গলবার

র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু জানান, গ্রেফতার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App