×

অপরাধ

শীর্ষ সন্ত্রাসী কালা জরিপের ২ সহযোগী গ্রেপ্তার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ০৫:১০ পিএম

শীর্ষ সন্ত্রাসী কালা জরিপের ২ সহযোগী গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

দক্ষিণ কেরানীগঞ্জের শীর্ষ সন্ত্রাসী জরিপ ওরফে কালা জরিপের দুই সহযোগী ফাহাদুল ইসলাম একলাস (৩১) ও মো. মনির হাওলাদারকে (৪২) অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি দক্ষিণ)। এ সময় জরিপ ওরফে কালা জরিপ পালিয়ে যান। 

মঙ্গলবার (১০ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

সোমবার (৯ মার্চ) বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় জানিয়ে মিজানুর রহমান বলেন, সোমবার বিকেল সাড়ে ৫টায় দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় অভিযান চালিয়ে একটি ভবনের দ্বিতীয় তলা (জরিপের অফিস) থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের দেখানো মতে, অফিসের বিভিন্ন জায়গা থেকে লাইসেন্সবিহীন তিনটি বিদেশি পিস্তল ও তিনটি ম্যাগাজিনসহ ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে একটি ৯ এমএম ক্যালিবার ও দুটি ৭.৬৫ ক্যালিবার পিস্তল রয়েছে। এ ছাড়া ১২ রাউন্ড গুলির মধ্যে একটি ৯ এমএম এবং ১১টি ৭.৬৫ ক্যালিবারের গুলি রয়েছে।

আরো পড়ুন: ৪৭টি মাথার খুলি, হাড়সহ ৪ জন গ্রেপ্তার

ঢাকা জেলা পুলিশ সুপার আরো জানান, সিডিএমএস পর্যালোচনা করে দেখা গেছে, পলাতক আসামি জরিফ মিয়া ওরফে কালা জরিপের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মোট আটটি মামলা রয়েছে। 

এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় আর্মস অ্যাক্ট ১৮৭৮-এর ১৯-এ ধারায় একটি মামলা করা হয়েছে। গ্রেপ্তার হওয়া দুই আসামিকে আজ মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সামিটের টার্মিনাল চালু, কমবে গ্যাস সংকট

সামিটের টার্মিনাল চালু, কমবে গ্যাস সংকট

প্রাইভেট পড়ালে শিক্ষকদের এমপিও বন্ধ

প্রাইভেট পড়ালে শিক্ষকদের এমপিও বন্ধ

গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে সংসদের বিশেষ অধিবেশন চায় জামায়াত

রাষ্ট্রপতিকে চিঠি গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে সংসদের বিশেষ অধিবেশন চায় জামায়াত

৪৪ সরকারি কারখানা বেসরকারি খাতে, জনগণের লাভ কতটা?

৪৪ সরকারি কারখানা বেসরকারি খাতে, জনগণের লাভ কতটা?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App