×

অপরাধ

পিস্তলসহ সন্ত্রাসী ‘দাগি রুবেল’ গ্রেফতার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ মার্চ ২০২৬, ০৬:৫৫ পিএম

পিস্তলসহ সন্ত্রাসী ‘দাগি রুবেল’ গ্রেফতার

ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুর থেকে একটি দেশি পিস্তলসহ সন্ত্রাসী রুবেল ওরফে ‘দাগি রুবেল’কে (২৭) গ্রেফতার করেছে র‍্যাব-২। 

রোববার (২২ মার্চ) রবিবার র‍্যাব-২-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. শামসুল ইসলাম জানান, শনিবার দিবাগত রাতে গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব-২ জানতে পারে, মোহাম্মদপুর থানাধীন বাবর রোড এলাকায় কতিপয় অস্ত্রধারী সন্ত্রাসীরা অস্ত্রসহ অবস্থান করছে। এরই পরিপ্রেক্ষিতে র‍্যাব-২-এর একটি দল সেখানে অভিযান চালিয়ে অস্ত্রধারী সন্ত্রাসী রুবেলকে ১টি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করে। 

তিনি আরও জানান, রুবেলের কাছে পাওয়া অস্ত্রটি যাচাই করে দেখা যায় সেটির কোনও লাইসেন্স এবং বৈধ কাগজপত্র নেই। 

তিনি আরো জানান, রুবেলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে সে রাজধানীর মোহাম্মদপুরসহ আশপাশের বিভিন্ন জায়গায় অস্ত্র, মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালাচ্ছিলেন। তার বিরুদ্ধে রাজধানীর মোহাম্মদপুর থানায় মাদক, সন্ত্রাসী কার্যকলাপসহ মোট ৫টি মামলা রয়েছে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সংকটে ধৈর্য্য-বিচক্ষণতার জন্য রাষ্ট্রপতিকে সুদানের প্রধানমন্ত্রীর সাধুবাদ

লন্ডনে সাক্ষাৎ সংকটে ধৈর্য্য-বিচক্ষণতার জন্য রাষ্ট্রপতিকে সুদানের প্রধানমন্ত্রীর সাধুবাদ

জামায়াত নেতার বাড়ি থেকে সরকারি চাল জব্দ

জামায়াত নেতার বাড়ি থেকে সরকারি চাল জব্দ

চলতি সপ্তাহে তিন বিভাগে ভারি বৃষ্টির পূর্বাভাস

চলতি সপ্তাহে তিন বিভাগে ভারি বৃষ্টির পূর্বাভাস

শুধু অর্থ আত্মসাৎ নয়, দায়িত্বে গাফিলতিও দুর্নীতির অংশ

ডেপুটি স্পিকার শুধু অর্থ আত্মসাৎ নয়, দায়িত্বে গাফিলতিও দুর্নীতির অংশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App