×

অপরাধ

জুলাই হত্যা মামলায় গ্রেফতার দেখানো হলো সুব্রত বাইনের মেয়েকে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ০৩:৪৪ পিএম

জুলাই হত্যা মামলায় গ্রেফতার দেখানো হলো সুব্রত বাইনের মেয়েকে

ছবি: ফাইল ফটো

রাজধানীর ভাটারা থানায় দায়ের করা একটি হত্যা মামলায় তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে খাদিজা ইয়াসমিন (বিথী)কে গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২ এপ্রিল) মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম এ আদেশ দেন।

গ্রেফতার দেখানোর আবেদন সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ভাটারার নতুন বাজারে আন্দোলনে অংশ নেন মো. সজিব খান। আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় তিনি আহত হন।

অভিযোগে বলা হয়, ওই হামলার ঘটনায় বিথী অন্যান্য আসামিদের সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত থেকে গুলিবর্ষণ, ককটেল ও পেট্রোলবোমা নিক্ষেপসহ নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এতে বাদীসহ বেশ কয়েকজন গুলিবিদ্ধ ও দগ্ধ হয়ে আহত হন। তদন্তে খাদিজার সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে, গত বছরের ১৫ ডিসেম্বর খাদিজা ইয়াসমিনকে কুমিল্লা থেকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ওই সময় তাকে যুবদল নেতা আরিফ হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App