×

অপরাধ

মিটফোর্ড হাসপাতালে ৩০ দালাল আটক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ১০:১৩ পিএম

মিটফোর্ড হাসপাতালে ৩০ দালাল আটক

ছবি : সংগৃহীত

রাজধানীর মিটফোর্ড হাসপাতালে দালাল চক্রের দৌরাত্ম্য নিয়ন্ত্রণ এবং চকবাজার এলাকায় নকল প্রসাধনী বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বুধবার (২২ এপ্রিল) দিনব্যাপী পরিচালিত পৃথক এসব অভিযানে ৩০ জন দালালকে আটক করা হয়। পাশাপাশি মোট ১ লাখ ৪৭ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় এবং বিপুল পরিমাণ নকল প্রসাধনী তৈরির উপকরণ জব্দ করা হয়েছে।

র‌্যাব ফোর্সেস সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসানের নেতৃত্বে এবং র‌্যাব-১০-এর সহযোগিতায় কোতোয়ালি থানাধীন মিটফোর্ড হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে রোগীদের হয়রানি ও প্রতারণার অভিযোগে দালাল চক্রের ৩০ জন সক্রিয় সদস্যকে আটক করা হয়।

আটক ব্যক্তিদের মধ্যে ১৬ জনকে মোট ৭৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। বাকি কয়েকজনকে অপরাধের মাত্রা বিবেচনায় মৌখিক সতর্কতা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

একই দিনে চকবাজার থানার বড়কাটরা এলাকায় নকল কসমেটিকস ও প্রসাধনী পণ্য তৈরির বিরুদ্ধে অভিযান চালানো হয়। সেখানে অবৈধভাবে তৈরি পণ্যের বিপুল উপকরণ জব্দ করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী নকল পণ্য উৎপাদনের দায়ে আরমান হোসেন (৪৮) নামে এক ব্যক্তিকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া, দক্ষিণ কেরাণীগঞ্জ থানার কোনাখোলা এলাকায় উপজেলা প্রশাসন, এনএসআই, ফায়ার সার্ভিস ও র‌্যাব-১০ যৌথভাবে অভিযান চালায়। সেখানে ‘স্যাটেলাইট এলপিজি প্লান্ট’-এ অবৈধভাবে গ্যাস সিলিন্ডার রিফিলের প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান জানান, জনস্বার্থে হাসপাতাল ও বিভিন্ন এলাকায় দালাল চক্র এবং নকল পণ্য উৎপাদনকারীদের বিরুদ্ধে র‌্যাবের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। ভবিষ্যতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলেও তিনি জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

উখিয়ার রহমতের বিল থেকে ১৯ রোহিঙ্গা আটক

উখিয়ার রহমতের বিল থেকে ১৯ রোহিঙ্গা আটক

ইসরায়েলের মন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ইসরায়েলের মন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

অনিয়মে ৫ ফার্মেসিকে ২৭ হাজার টাকা অর্থদণ্ড

অনিয়মে ৫ ফার্মেসিকে ২৭ হাজার টাকা অর্থদণ্ড

অবশেষে পাওয়া গেলো নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ

অবশেষে পাওয়া গেলো নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App