×

অপরাধ

আলোচিত দীপু চন্দ্র দাস হত্যা মামলার ৩ আসামি গ্রেপ্তার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৯:৪৯ পিএম

আলোচিত দীপু চন্দ্র দাস হত্যা মামলার ৩ আসামি গ্রেপ্তার

ছবি : সংগৃহীত

২০২৫ সালের ১৮ ডিসেম্বর ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে দীপু চন্দ্র দাস নামের হিন্দু পোশাক শ্রমিককে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় মামলায় আরও তিন আসামিকে গ্রেফতার করেছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (১৯ মে) বিকেলে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ময়মনসিংহ জেলা পুলিশ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (১৮ মে) বিকেল সাড়ে ৫টার দিকে ভালুকা উপজেলার জামিরদিয়া মাস্টারবাড়ী এলাকায় পাইওনিয়ার ফ্যাক্টরির সামনে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার তিন জন হলেন– তাজমুল সরকার ওরফে সাদেক (২২), রুবেল মিয়া (৩৬) এবং রবিন (৩৭)।

ডিবি পুলিশের ওসি মাহবুবুল হক জানান, ঘটনার পর থেকেই সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িতদের শনাক্তে অভিযান চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় তিন জনকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেফতার হওয়া আসামিরা হত্যাকাণ্ডের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং সক্রিয়ভাবে অংশ নেন। তারা উত্তেজিত জনতাকে উসকানি দিয়ে দীপু চন্দ্র দাসকে মারধর এবং মরদেহের ওপর অমানবিক নির্যাতনে সহযোগিতা করেন। এ ছাড়া, ফ্যাক্টরির শ্রমিকদের স্লোগান দিয়ে উত্তেজিত করে পরিস্থিতি অস্থিতিশীল করে তোলেন এবং জনতাকে বর্বরোচিত হামলায় উৎসাহিত করেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, এ পর্যন্ত এ মামলায় মোট ২৯ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ১২ জন আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। মামলার অন্য পলাতক আসামিদের গ্রেফতারে ডিবির অভিযান অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, ভালুকার হবিরবাড়ী ইউনিয়নের ডুবালিয়াপাড়া এলাকায় ধর্ম অবমাননার অভিযোগে পাইওনিয়ার নিটওয়্যারস (বিডি) লিমিটেড কারখানার কর্মী দীপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যা করা হয়েছিলো। পরে কারখানা থেকে এক কিলোমিটার দূরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় সড়ক বিভাজকের একটি গাছে বিবস্ত্র করে ঝুলিয়ে মরদেহে আগুন ধরিয়ে দেওয়া হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশের বাজারে স্বর্ণের বড় দর পতন

দেশের বাজারে স্বর্ণের বড় দর পতন

সীমান্তে ৮ জনকে পুশইন, বিজিবির প্রতিরোধ

সীমান্তে ৮ জনকে পুশইন, বিজিবির প্রতিরোধ

টিভিতে আজকের খেলা

টিভিতে আজকের খেলা

রাষ্ট্রপতি ইস্যুতে যা বললেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি ইস্যুতে যা বললেন মির্জা ফখরুল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App