×

অপরাধ

শিশু গৃহকর্মী নির্যাতন মামলা

বীথির জামিন নাকচ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ মে ২০২৬, ০৫:২৫ পিএম

বীথির জামিন নাকচ

ছবি: ফাইল ফটো

শিশু গৃহকর্মী নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলায় বিমানের সাবেক এমডি সাফিকুর রহমানের স্ত্রী বীথি এবং গৃহকর্মী সুফিয়া বেগমের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৫ মে) ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ-২ আদালত তাদের জামিন আবেদন খারিজ করেন।

আদালত আদেশে বলেন, বীথি এই মামলার প্রধান আসামি এবং তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলাটি এখনো তদন্তাধীন ও আলোচিত হওয়ায় এ পর্যায়ে জামিন দেওয়া সমীচীন নয়। একইসঙ্গে অন্য আসামি সুফিয়া বেগমও জবানবন্দিতে নির্যাতনের বিষয়টি স্বীকার করেছেন বলে উল্লেখ করেন আদালত।

আসামিপক্ষের হয়ে শুনানি করেন অ্যাডভোকেট সৈয়দ আহমেদ গাজী, আনোয়ারুল কবীর বাবুল, ইদ্রিস আলী, শরিফুল ইসলাম ও সানাউল হক টিপু। সংশ্লিষ্ট আইনজীবীরা জামিন নামঞ্জুরের তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জামিন আবেদন নাকচ হওয়ার পর মহানগর দায়রা জজ আদালতে নতুন আবেদন করা হয়।

এ মামলায় এর আগে গত ২৮ এপ্রিল সাফিকুর রহমান জামিন পান। পরে ৩ মে অপর গৃহকর্মী রূপালী খাতুন–কেও জামিন দেন আদালত।

মামলার অভিযোগ অনুযায়ী, গত বছরের জুনে ১১ বছর বয়সী এক শিশুকে উত্তরা ৯ নম্বর সেক্টরে সাফিকুর রহমানের বাসায় গৃহকর্মী হিসেবে কাজের জন্য পাঠানো হয়। পরে দীর্ঘ সময় পরিবারের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হয়নি বলে অভিযোগ ওঠে।

শিশুটির বাবা গত ১ ফেব্রুয়ারি উত্তরা পশ্চিম থানা–এ নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলায় সাফিকুর রহমান, তার স্ত্রী বীথি এবং দুই গৃহকর্মী রূপালী ও সুফিয়াকে আসামি করা হয়।

মামলার পরদিন রাতেই চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয় এবং বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়া হয়।

মামলার এজাহারে বলা হয়, শিশুটিকে মারধরের পাশাপাশি গরম খুন্তি দিয়ে শরীরে ছ্যাঁকা দেওয়া হতো। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল–এ ভর্তি করা হয়।

ঘটনার পর বিমান বাংলাদেশ এয়ারলাইনস–এর ব্যবস্থাপনা পরিচালক পদ থেকে সাফিকুর রহমানকে অপসারণ করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তিনদিন পর খাদে মিলল কলেজশিক্ষার্থীর মরদেহ

বাস-ট্রাক সংঘর্ষ তিনদিন পর খাদে মিলল কলেজশিক্ষার্থীর মরদেহ

‘আগামীকাল রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে আইনি বাধা নেই’

অ্যাটর্নি জেনারেল ‘আগামীকাল রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে আইনি বাধা নেই’

তরুণীর জিম্মায় বাইক-মোবাইল, ‘বিশেষ কাজ’ সারতে গেলেন চালক!

তরুণীর জিম্মায় বাইক-মোবাইল, ‘বিশেষ কাজ’ সারতে গেলেন চালক!

রাজধানীতে ডিএমপির নিয়মিত অভিযান, গ্রেপ্তার ৪৮৩

রাজধানীতে ডিএমপির নিয়মিত অভিযান, গ্রেপ্তার ৪৮৩

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App