×

অপরাধ

‘ওসমান হাদি হত্যায় তার বড় ভাইয়ের সংশ্লিষ্টতা থাকতে পারে’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ জুন ২০২৬, ০৮:০২ পিএম

‘ওসমান হাদি হত্যায় তার বড় ভাইয়ের সংশ্লিষ্টতা থাকতে পারে’

ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে তার বড় ভাই শরীফ ওমর হাদির সংশ্লিষ্টতা থাকতে পারে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান।

বুধবার (৩ জুন) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে ফারুক হাসান লেখেন, ‘ওসমান হাদি হত্যায় কারা জড়িত তা নিয়ে হাদির ভাই শরীফ ওমর হাদি শুরু করেছেন নতুন বিতর্ক।’

তিনি প্রশ্ন তোলেন, ওসমান হাদি হত্যার পর সবচেয়ে বেশি লাভবান হয়েছে ওমর হাদি। তড়িঘড়ি করে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে একটি লাভজনক চাকরি পেয়েছেন তিনি।

ফারুক হাসান আরও লেখেন, ‘আজকে সে দাবি করছে যে ওসমান হাদি হত্যায় বিএনপি, অন্তর্বর্তী সরকার এবং জামায়াত সবাই জড়িত। অন্তর্বর্তী সরকার জড়িত থাকলে হাদির মৃত্যুর পর ড. ইউনূসের সঙ্গে দহরম মহরম করে তখন কেন লন্ডনে চাকরি নিলেন ওমর হাদি?’

তিনি ওমর হাদির এই হত্যাকাণ্ডে জড়িত থাকার সম্ভাবনার কথা উল্লেখ করে লেখেন, ‘বিএনপি সরকারের উচিত এই ওমর হাদিকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা। আমার ধারণা, সে এই হত্যাকাণ্ড নিয়ে অনেক কিছু জানে এবং কোনো না কোনোভাবে তার সংশ্লিষ্টতা থাকতে পারে।’

এর আগে, মঙ্গলবার (২ জুন) রাতে ওসমান হাদি হত্যায় অন্তর্বর্তী সরকার, জামায়াত ও বিএনপি জড়িত বলে ফেসবুকে পৃথক দুটি পোস্ট করেন ওমর হাদি।

প্রথম পোস্টে তিনি লেখেন, ‘শহীদ ওসমান হাদির খুনের সঙ্গে অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা এবং বিএনপি সরকারের কয়েকজন এমপি-মন্ত্রী সরাসরি জড়িত। মাননীয় প্রধানমন্ত্রী, হাদি হত্যার সঙ্গে জড়িত সবাইকে বিচারের মুখোমুখি করুন।’

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে লেখেন, হাদি হত্যার বিচার না করলে প্রধানমন্ত্রীকেও হত্যা করা হতে পারে, যেমনটি তাঁর বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছিল।

অন্য পোস্টে ওমর হাদি দাবি করেন, ‘শহীদ ওসমান হাদি হত্যার প্রেক্ষাপট তৈরিতে জামায়াতের আমিরের একজন পিএস জড়িত। হাদিকে ঢাকা-৮ থেকে সরিয়ে দেওয়ার জন্য ব্যাপক চাপ দেওয়া হয়েছিল।’

উল্লেখ্য, গত ১৫ জানুয়ারি ওসমান হাদির বড় ভাই ওমর বিন হাদি (শরীফ ওমর হাদি)-কে যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশের সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শর্ত পূরণে ব্যর্থ, বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায় যুক্তরাষ্ট্র

শর্ত পূরণে ব্যর্থ, বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায় যুক্তরাষ্ট্র

স্বামীর মরদেহ নিয়ে ফেরার পথে স্ত্রীসহ ২ জনের মৃত্যু

স্বামীর মরদেহ নিয়ে ফেরার পথে স্ত্রীসহ ২ জনের মৃত্যু

মোসাদ্দেক সৈকতকে নিয়ে দল ঘোষণা বিসিবির

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ মোসাদ্দেক সৈকতকে নিয়ে দল ঘোষণা বিসিবির

হিথ্রো বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিং পরিদর্শন কর‌লেন বিমানমন্ত্রী

হিথ্রো বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিং পরিদর্শন কর‌লেন বিমানমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App