×

অপরাধ

সোহায়েলের বিরুদ্ধে চার্জশিট দিতে আরো তিন মাস পেয়েছে প্রসিকিউশন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৪:৫১ পিএম

সোহায়েলের বিরুদ্ধে চার্জশিট দিতে আরো তিন মাস পেয়েছে প্রসিকিউশন

ছবি : ফাইল ফটো

আওয়ামী লীগের শাসনামলে ছাত্রশিবিরের এক নেতাকে গুমের ঘটনায় দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল (অব.) মোহাম্মদ সোহায়েলের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আরও তিন মাস সময় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী ৭ সেপ্টেম্বর প্রতিবেদন জমার দিন ধার্য করা হয়েছে।

বুধবার (১০ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ দিন ধার্য করেন। প্যানেলের অপর সদস্য বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এদিন শুনানি করেন প্রসিকিউটর শাইখ মাহদী। তিনি মামলার অগ্রগতি তুলে ধরে তদন্ত প্রতিবেদন জমা দিতে আরও তিন মাস সময়ের আবেদন করেন। আদালত আবেদনটি মঞ্জুর করে নতুন তারিখ নির্ধারণ করেন।

মামলাটিতে মোহাম্মদ সোহায়েলকে একমাত্র আসামি করা হয়েছে। গুমের ঘটনার সময় তিনি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) আইন ও গণমাধ্যম শাখার পরিচালকের দায়িত্বে ছিলেন। প্রসিকিউশনের তথ্যমতে, ২০১২ সালে রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবর থেকে তৎকালীন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নেতা গোলাম মোর্তোজাকে তুলে নিয়ে যায় র্যাব সদস্যরা। পরে তাকে ৪৭ দিন আয়নাঘরে আটকে রাখা হয় এবং সোহায়েলের নির্দেশেই এ গুম সংঘটিত হয় বলে প্রসিকিউশন জানিয়েছে।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সোহায়েলকে নৌবাহিনী থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পদত্যাগপত্রে কী লিখেছেন পুতুল?

পদত্যাগপত্রে কী লিখেছেন পুতুল?

এসএসসি পুনঃনিরীক্ষণের ফল আজ, জানা যাবে যেভাবে

এসএসসি পুনঃনিরীক্ষণের ফল আজ, জানা যাবে যেভাবে

এসএমই ঋণ নিতে কী লাগবে?

এসএমই ঋণ নিতে কী লাগবে? ব্যবসা শুরু থেকে সম্প্রসারণ- জামানত, কাগজপত্র, যোগ্যতা ও সুদের হার জানুন

হরমুজে পালটাপালটি হামলা, বৈশ্বিক জ্বালানি সরবরাহে নতুন শঙ্কা

হরমুজে পালটাপালটি হামলা, বৈশ্বিক জ্বালানি সরবরাহে নতুন শঙ্কা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App