×

অপরাধ

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যায় গ্রেপ্তার দুজন রিমান্ডে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৬:২৮ পিএম

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যায় গ্রেপ্তার দুজন রিমান্ডে

ছবি : ফাইল ফটো

রাজধানীর মৌচাকের আনারকলি মার্কেটের সামনে স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হোসেন তালুকদার হত্যা মামলায় গ্রেপ্তার দুই আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১০ জুন) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন এ আদেশ দেন।

আসামিরা হলেন ১৯ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক আল আমিন মাহিন ও একই ওয়ার্ডের যুবদল কর্মী রিয়াজুল ইসলাম। আল আমিনের চার দিন ও রিয়াজুলের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। মঙ্গলবার রাজধানী ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে তাদের আটক করে রমনা থানা পুলিশ।

বুধবার আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা রমনা মডেল থানার পরিদর্শক আতিকুল আলম খন্দকার। আবেদনে তিনি উল্লেখ করেন, হত্যার মূল রহস্য উদঘাটন, পলাতক আসামিদের অবস্থান শনাক্ত ও গ্রেপ্তার, অজ্ঞাতনামা আসামিদের পরিচয় নিশ্চিত করা, ব্যবহৃত অস্ত্র উদ্ধার এবং অভিযান পরিচালনার জন্য রিমান্ড আবশ্যক। শুনানি শেষে বিচারক এ আদেশ দেন।

উল্লেখ্য, সোমবার রাতে রাজধানীর মৌচাকের আনারকলি মার্কেটের সামনে দিদারুল ইসলাম ও তার অনুসারীদের সঙ্গে তর্কাতর্কির একপর্যায়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হন বিল্লাল হোসেন তালুকদার। এ ঘটনায় নিহতের স্ত্রী আম্বিয়া খাতুন রমনা থানায় ২১ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৭-৮ জনকে আসামি করে মামলা করেন। খুনের পর রাতেই যুবদলের দিদারুল ইসলামকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আওয়ামী লীগ নিজেদের মতো ইতিহাস বিকৃত করেছে

খনিজ সম্পদমন্ত্রী আওয়ামী লীগ নিজেদের মতো ইতিহাস বিকৃত করেছে

কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি

কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি

বাহাত্তরের সংবিধান থেকেই ফ্যাসিবাদের ভিত্তি তৈরি হয়েছিল: ড. দিলারা চৌধুরী

বাহাত্তরের সংবিধান থেকেই ফ্যাসিবাদের ভিত্তি তৈরি হয়েছিল: ড. দিলারা চৌধুরী

শাহজালালের কার্গো ভিলেজের পাশে আগুন

শাহজালালের কার্গো ভিলেজের পাশে আগুন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App