×

অপরাধ

পুলিশের চিরুনি অভিযান, গ্রেপ্তার ১৯

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৭:১৮ পিএম

পুলিশের চিরুনি অভিযান, গ্রেপ্তার ১৯

ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ীতে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২১ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি) নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তাররা হলেন– মো. মোশারফ হোসেন (৪৯), মো. রাসেল (২৪), মো. খলিল মিয়া (৫০), মো. রিশাদ (২৩), রুহি আক্তার (২২), তৌসিফ (১৮), মো. নাসির (১৯), মো. মাসুদ রানা ওরফে রনি (২৫), মো. বিল্লাল ভূঁইয়া (২৪), মো. শুভ (১৯), মো. শাহীন কাউছার (৪৭), মো. বেলাল হোসেন (৪০), ফেরদৌস কামাল, মোছা. রাশেদা বেগম, রোকসানা বেগম, মো. সাদ্দাম, মো. দিদারুল আলম টিপু, মো. ইউসুফ মজুমদার এবং মো. শফিউল আলম।

ডিসি বলেন, শনিবার (২০ জুন) যাত্রাবাড়ী থানা পুলিশ থানা এলাকার বিভিন্ন অপরাধপ্রবণ স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে।

তিনি আরো বলেন, ‘অভিযানে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App