×

অপরাধ

তাজিয়া মিছিলে ‘রশি ধরা নিয়ে বিরোধে’ জাকিরকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৪

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৯:১০ পিএম

তাজিয়া মিছিলে ‘রশি ধরা নিয়ে বিরোধে’ জাকিরকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৪

ছবি: সংগৃহীত

পুরান ঢাকার সূত্রাপুরে আশুরার তাজিয়া মিছিলে অংশ নেওয়া যুবককে ধাওয়া দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঘটনার ১২ ঘণ্টার মধ্যে এ হত্যার রহস্য উদঘাটনের দাবি করে সংবাদ সম্মেলনে পুলিশ বলছে, তাজিয়া মিছিলে থাকা ডুলির (প্রতীকী কাঠামো) রশি ধরাকে কেন্দ্র করে ‘বাকবিতণ্ডা ও হাতাহাতির জেরে’ এ ঘটনা ঘটেছে।

গ্রেপ্তার হওয়াদের একজন মো. রাশেদ (২০); বাকি তিনজন কিশোর, যাদের বয়স ১৮ বছরের নিচে। নিহত জাকির হোসেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করতেন।

শনিবার (২৭) বিকেলে রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। ডিএমপির লালবাগ বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান সংবাদ সম্মেলনে বক্তব্য দেন।

তিনি বলেন, ঘটনাস্থলের সিসি (ক্লোজড সার্কিট) ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে ভুক্তভোগী ও হামলাকারীদের শনাক্ত করা হয়। এ ঘটনায় জাকির হোসেনের বড় ভাই অজ্ঞাতনামা ১৪-১৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। মামলার প্রেক্ষিতে শুক্রবার রাতেই হত্যায় প্রত্যক্ষভাবে জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. রাশেদ (২০) আর বাকি তিনজন শিশু। তারা সবাই রাজধানীর গেন্ডারিয়া এলাকার বাসিন্দা। এ সময় তাদের কাছ থেকে একটি সুইচ গিয়ার চাকু ও একটি চাপাতি উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারদের কাছ থেকে উদ্ধার হওয়া ধারালো অস্ত্রসহ অন্যান্য জিনিসপত্র। 

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাতে তালেবুর রহমান বলেন, তাজিয়া মিছিলে থাকা ডুলির রশি ধরাকে কেন্দ্র করে জাকির ও হামলাকারীদের মধ্যে প্রথমে বাগ্‌বিতণ্ডা এবং পরে হাতাহাতি হয়। একপর্যায়ে হামলাকারীরা জাকিরকে ধাওয়া করলে আত্মরক্ষার্থে তিনি পি কে রায় রোডের ইস্পাহানি ভবনের নিচে আশ্রয় নেন। সেখানে তাকে মারধর ও ছুরিকাঘাত করা হয়।

তিনি আরো বলেন, এ ঘটনায় জড়িত অন্য ব্যক্তিদেরও ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, শুক্রবার (২৬) বিকেলে পুরান ঢাকার পি কে রায় রোডের ইস্পাহানি ভবনের নিচতলায় অজ্ঞাতনামা কয়েকজন উচ্ছৃঙ্খল যুবক জাকিরকে এলোপাতাড়ি মারধর ও ছুরিকাঘাত করে। খবর পেয়ে পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক জাকিরকে মৃত ঘোষণা করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিচ্ছেদ ঘটালেন আলোচিত চিকিৎসক দম্পতি সুষমা রেজা ও কুশাল , নেপথ্যে কী?

বিচ্ছেদ ঘটালেন আলোচিত চিকিৎসক দম্পতি সুষমা রেজা ও কুশাল , নেপথ্যে কী?

ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬

ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬

পাগলা মসজিদের দান সিন্দুকে মিলল ১৬ কোটি, ভাঙল সব রেকর্ড

পাগলা মসজিদের দান সিন্দুকে মিলল ১৬ কোটি, ভাঙল সব রেকর্ড

তুরাগে ৭ লাশ ভাসার খবর ‘ভিত্তিহীন’: পুলিশ

তুরাগে ৭ লাশ ভাসার খবর ‘ভিত্তিহীন’: পুলিশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App