×

অপরাধ

তেজগাঁওয়ে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬১

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১০:৫৬ এএম

তেজগাঁওয়ে  বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬১

ছবি: সংগৃহীত

রাজধানীর তেজগাঁওয়ে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৬১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১ জুলাই) রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি) নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মঙ্গলবার (৩০ জুন) তেজগাঁও বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, মো. মিন্টু পাটোয়ারী (৪৫), মো. হৃদয় (৩০), মো. মতিন (৩৫), মো. মিন্টু মিয়া (৩৮), মো. ইসমাইল হোসেন তারেক (২৫), মো. ওয়াহেদ আলী (৩৩), মো. শাহজালাল (১৯), মো. সম্রাট আহম্মেদ (২৬), মো. কাশেম (২০), বাবলু (২৪), মো. আলামিন রতন (২৩), মো. সোহাগ (৩৫), মো. নাসির উদ্দিন (৩০), মো. শরিফ (৩৪), মো. আল আমিন (২২), মো. জয়নাল হোসেন (২৬), মো. শাওন সরকার (২২), প্লাবন দাস (২৩), ইউসুফ আলী (৪০), আরিফুল ইসলাম (৪০), হামীম (২২), বেলাল হোসেন (২৪), মো. মনিরুল ইসলাম (৩৬), বেলাল হোসাইন (৩১), মো. আলতাফ হোসেন (২৮), মো. সেলিম (২৮), মো. জলিল, মো. ইমরান ওরফে কালা ইমরান, মো. মোশারফ হোসেন (৩০), মো. মামুন (২৪), মো. মুশফিকুর রহমান সুমন (৩০), মো. রুবেল মিয়া (১৯), মো. নূর আলম (২০), মো. সৌরভ হোসেন (১৯), মো. নাদিম (২৭), মো. জসিম (৫৮), মো. জুয়েল (৫২), মো. ঝন্টু (২৭), মো. হোসেন (২৬), মো. ইরফান (৩০), মো. রিংকু খান (২৮), মো. রুবেল (২৯), মো. সাগর (২৩), মো. সোহেল (২১), মো. রিয়াজুল ইসলাম, মো. কাউছার সিকদার (২৮), মো. কাউছার (৫০), মো. নাঈম (১৯), মো. সুলতান (১৮), মো. শান্ত (১৮), মো. আরিফ (২০), মো. বাচ্চু মিয়া, মো. নাহিদ (২২), মো. সালমান (৩০), মো. শুক্কুর মিয়া (৩০), রাশেদুল (১৮), মো. নাঈম (১৯), মো. ফরতাজ (৪৪), মো. দীন ইসলাম (৩২), মোছা. নীলা আলম (৪৫) এবং মো. জাহাঙ্গীর মিয়া (৩৬)।

তিনি আরো জানান, গ্রেপ্তারদের মধ্যে তেজগাঁও থানা থেকে ৯ জন, শেরেবাংলা নগর থানা থেকে ১৬ জন, মোহাম্মদপুর থানা থেকে ১৬ জন, আদাবর থানা থেকে ১০ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা থেকে ৪ জন এবং হাতিরঝিল থানা থেকে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

জানা যায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আনুষ্ঠানিকভাবে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আনুষ্ঠানিকভাবে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশের বাজারে বাড়লো স্বর্ণের দাম

দেশের বাজারে বাড়লো স্বর্ণের দাম

সন্ত্রাসবাদ দমনে বৈশ্বিক সহযোগিতার আহ্বান বাংলাদেশের

সন্ত্রাসবাদ দমনে বৈশ্বিক সহযোগিতার আহ্বান বাংলাদেশের

দুই দফা কমার পর বৃদ্ধি পেলো স্বর্ণের দাম

দুই দফা কমার পর বৃদ্ধি পেলো স্বর্ণের দাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App