×

অপরাধ

রাজধানীতে ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৪৩১

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ০১:২১ পিএম

রাজধানীতে ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৪৩১

ছবি: সংগৃহীত

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ৪৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ২৩টি মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (১ আগস্ট) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি) নিয়াজ মেহেদী এতথ্য নিশ্চিত করেন।

আরো পড়ুন: ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

তিনি জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৩৩ জন, লালবাগ বিভাগ ২১ জন, ওয়ারী বিভাগ ৪৮ জন, মতিঝিল বিভাগ ৩৪ জন, তেজগাঁও বিভাগ ৪৮ জন, মিরপুর বিভাগ ১৩৫ জন, গুলশান বিভাগ ৫১ জন, উত্তরা বিভাগ ৫৩ জন ও গোয়েন্দা বিভাগ (ডিবি) আটজনকে গ্রেফতার করেছে।

অভিযানের সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৮২ কেজি ৫০০ গ্রাম গাঁজা, তিন হাজার ২৫৬ পিস ইয়াবা, ১৭৫ বোতল ফেনসিডিল, ৪৯৪ দশমিক ১২ গ্রাম স্বর্ণালংকার, একটি মোটরসাইকেল, একটি পিকআপ ভ্যান, একটি বাস, পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পাশাপাশি একজন ভিকটিমকে উদ্ধার করেছে পুলিশ।

নিয়াজ মেহেদী জানান, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃওতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজউকের সাবেক চেয়ারম্যানের ১৪ বছরের কারাদণ্ড

প্লট বরাদ্দে অনিয়ম রাজউকের সাবেক চেয়ারম্যানের ১৪ বছরের কারাদণ্ড

জেলা-উপজেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নিচ্ছে আরটিএনএন

জেলা-উপজেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নিচ্ছে আরটিএনএন

স্থানীয় নির্বাচন নিয়ে সরকার বিন্দুমাত্র কলঙ্ক নিতে রাজি নয়

মীর শাহে আলম স্থানীয় নির্বাচন নিয়ে সরকার বিন্দুমাত্র কলঙ্ক নিতে রাজি নয়

তুহিন হত্যা মামলায় জামিন পেলেন সাবেক মেয়র আইভী

তুহিন হত্যা মামলায় জামিন পেলেন সাবেক মেয়র আইভী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App