×

অপরাধ

ভূমি মন্ত্রণালয়ে প্রক্সি দিয়ে পরীক্ষা, মৌখিক পরীক্ষায় ধরা খেল ৬ প্রার্থী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ০৩:২২ পিএম

ভূমি মন্ত্রণালয়ে প্রক্সি দিয়ে পরীক্ষা, মৌখিক পরীক্ষায় ধরা খেল ৬ প্রার্থী

ফাইল ছবি

ভূমি মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদে প্রক্সি প্রার্থীর মাধ্যমে লিখিত পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হওয়ার অভিযোগে মৌখিক পরীক্ষায় অংশ নিতে আসা ছয় প্রার্থীকে আটক করা হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) ভূমি মন্ত্রণালয়ের বাংলাদেশ সচিবালয়ের ৪ নম্বর ভবনের ৩৩৭ নম্বর কক্ষে অফিস সহায়ক পদের মৌখিক পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।

অফিস সহায়ক পদে প্রিলিমিনারি পরীক্ষা গত ১১ এপ্রিল এবং লিখিত পরীক্ষা ১৫ মে অনুষ্ঠিত হয়। পরে শুক্রবার ৮০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা নেওয়ার সময় কয়েকজন প্রার্থীর হাতের লেখা ও মেধা যাচাই করতে গিয়ে অসঙ্গতি ধরা পড়ে। পরে জিজ্ঞাসাবাদে ছয়জন প্রার্থী প্রক্সি প্রার্থীর মাধ্যমে লিখিত পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হওয়ার কথা স্বীকার করেন বলে জানা গেছে।

আরও পড়ুন: নারীর সঙ্গে বিএনপি নেতার হোটেলে ‘রাতযাপন’, ছবি ভাইরাল

আটক ছয় প্রার্থী হলেন— সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার মো. রবিউল, রংপুরের মিঠাপুকুর উপজেলার মো. আসাদুজ্জামান খান, বগুড়ার সোনাতলা উপজেলার মো. রাকিব হাসান , গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মো. রাকিবুল হাসান,  বগুড়ার সোনাতলা উপজেলার মো. শুভ মিয়া এবং নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মো. সবুজ ইসলাম।

ঘটনার পর ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাংলাদেশ সচিবালয় ডিএমপি পুলিশের মাধ্যমে বিষয়টি শাহবাগ থানাকে জানানো হয়। পরে শাহবাগ থানার এসআই শহীদুল আলমের তত্ত্বাবধানে ছয় প্রার্থীকে রাত ৯টা ৫০ মিনিটের দিকে বাংলাদেশ সচিবালয় থেকে শাহবাগ থানায় নেওয়া হয়। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দিয়াশলাই কাঠিতে দেবী দুর্গা, ঢল নামছে দর্শনার্থীদের

দিয়াশলাই কাঠিতে দেবী দুর্গা, ঢল নামছে দর্শনার্থীদের

ভূমি মন্ত্রণালয়ে প্রক্সি দিয়ে পরীক্ষা, মৌখিক পরীক্ষায় ধরা খেল ৬ প্রার্থী

ভূমি মন্ত্রণালয়ে প্রক্সি দিয়ে পরীক্ষা, মৌখিক পরীক্ষায় ধরা খেল ৬ প্রার্থী

লুণ্ঠিত-অবৈধ অস্ত্র উদ্ধারে তথ্য দিলে নতুন পুরস্কার ঘোষণা

লুণ্ঠিত-অবৈধ অস্ত্র উদ্ধারে তথ্য দিলে নতুন পুরস্কার ঘোষণা

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ জনের হাতে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ জনের হাতে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App