×

অপরাধ

পিয়াসা-মৌ ইস্যুতে চাঁদাবাজি: কারাগারে দুইজন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ আগস্ট ২০২১, ০৯:১৯ পিএম

পিয়াসা-মৌ ইস্যুতে চাঁদাবাজি: কারাগারে দুইজন

মডেল পিয়াসা ও মৌ

মডেল ফারিয়া মাহবুব পিয়াসা ও মরিয়াম আক্তার মৌয়ের ইস্যুতে ঘনিষ্ঠ ছবি ছড়ানোর ভয় দেখিয়ে চাঁদাবাজির অভিযোগে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় একদিনের রিমান্ড শেষে কাজী আল জাহিদ ও সাইদ আব্দুস সানিকে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার (২০ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলামের আদালত এ আদেশ দেন।

এর আগে এদিন আসামিদের আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির উপ-পুলিশ পরিদর্শক রেজাউল করিম। এরপর তাদের বিরুদ্ধে মামলাটির সুষ্ঠু তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদেরকে কারাগারে আটক রাখার আবেদন করেন তিনি। এ আবেদনের প্রেক্ষিতে আদালত আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলায় অভিযোগ করা হয়, গত ১৩ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে আসামিরা হোয়াটসঅ্যাপে শাহরিয়ার মাকসুমকে ফোন দিয়ে জানায়, মডেল পিয়াসা এবং মৌয়ের সঙ্গে তার ঘনিষ্ঠ কিছু ডকুমেন্ট আসামিদের কাছে আছে। ৩ লাখ টাকা চাঁদা না দিলে সেগুলো স্যোশাল মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় তারা।

পরে আসামিদের সহযোগী কিছু অজ্ঞাতনামা আসামিরা শাহরিয়ার মাকসুমের ছবি ব্যবহার করে তার নামে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য সংবলিত ভিত্তিহীন সংবাদ বিভিন্ন অনলাইন মাধ্যমে ছড়িয়ে দেয় বলে অভিযোগ করা হয়। এ অভিযোগে গত ১৭ আগস্ট শাহরিয়ারের স্ত্রী তাজরুনা হোসেন নেভী তেজগাঁও শিল্পাঞ্চল থানায় বাদী হয়ে আসামি দুইজনসহ আরও কয়েকজনকে অজ্ঞাত করে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলাটি দায়ের করেন।

পরদিন এ মামলায় গ্রেফতার দুই আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাইলে এক দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

নিলুফার মনি রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

শিক্ষামন্ত্রী ২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App