×

ঢাকা

বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাতে নেতাকর্মীদের ঢল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৪, ০৫:৫৫ পিএম

বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাতে নেতাকর্মীদের ঢল

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে নানা আয়োজনে পালিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম মৃত্যুবার্ষিকী। বৃহস্পতিবার (১৫ আগস্ট) বেলা ১১টায় দিবসটি উপলক্ষে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধ বেদিতে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার পক্ষে। 

এরপর জেলা আওয়ামী লীগ ও সহযোগী সব সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানোর পর সমাধিসৌধে শ্রদ্ধা জানাতে ঢল নামে হাজার হাজার নেতাকর্মী ও সর্ব সাধারণের।

এর আগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও সাধারণ মানুষের অংশগ্রহণে শোক শোভাযাত্রা বের হয়। সমাধিসৌধ কমপ্লেক্স মসজিদের সামনের স্থায়ী মঞ্চে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। তাদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

আরো পড়ুন: নোয়াখালী পৌরসভায় হামলা-ভাঙচুর

ছবি: সংগৃহীত

এর আগে সকালে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত করে কালো পতাকা উত্তোলন করা হয়। এসময় নেতাকর্মীরা ধারণ করেন কালো ব্যাজ। পরে সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বঙ্গবন্ধুর প্রতিকৃতি বেদীতে ফুলে ফুলে ভরে ওঠে। শ্রদ্ধায় আর ভালোবাসায় তারা বঙ্গবন্ধুকে স্মরণ করে।

মিলাদ ও দোয়া মাহফিল শেষে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি কমপ্লেক্স চত্বরের স্থায়ী মঞ্চে জেলা আওয়ামী লীগের আয়োজনে এক শোকসভার আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান, সাধারণ সম্পাদক জি এম শাহাবুদ্দিন আজম, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক বাবুল শেখ।

এ সময় বক্তারা বলেন, শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। আরো আহ্বান জানান দলীয় নেতাকর্মীদের শোককে শক্তিতে রূপান্তর করতে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ওমরাহ পালনে সৌদি গিয়ে দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

ওমরাহ পালনে সৌদি গিয়ে দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছু জানি না: স্পিকার

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছু জানি না: স্পিকার

গোমস্তাপুর সীমান্তে বিএসএফের পুশ ইনের চেষ্টা ব্যর্থ করলো বিজিবি

গোমস্তাপুর সীমান্তে বিএসএফের পুশ ইনের চেষ্টা ব্যর্থ করলো বিজিবি

আসামে বন্যা পরিস্থিতির অবনতি, মৃত্যু বেড়ে ৪৭

আসামে বন্যা পরিস্থিতির অবনতি, মৃত্যু বেড়ে ৪৭

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App