×

ঢাকা

যুব মহিলা লীগ নেত্রীর লাশ উদ্ধার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৪, ০৯:৫১ এএম

যুব মহিলা লীগ নেত্রীর লাশ উদ্ধার

তানজিলা খানম লাকী। ছবি : সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে যুব মহিলা লীগ নেত্রী তানজিলা খানম লাকীর (৩৪) লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) টঙ্গী পশ্চিম থানা পুলিশ লাশটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। ঘটনার পর থেকে তার স্বামী সুমন পলাতক রয়েছেন।

লাকী বগুড়ার নন্দীপাড়া থানার দমদমা গ্রামের জিয়ারুল ইসলামের মেয়ে। তিনি টঙ্গী পূর্ব থানা যুব মহিলা লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

যুব মহিলা লীগের এ নেত্রী আউচপাড়া এলাকায় আমির হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন। তাদের সংসারে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

লাকীর বোন পুতুল জানান, পারিবারিক কলহের জেরে গত কয়েক দিন ধরে স্বামীর সঙ্গে মতবিরোধ চলছিল লাকীর। বুধবার রাতে ফের স্বামী সুমনের সঙ্গে লাকীর কথাকাটাকাটি হয়। এরই জেরে ভোরে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। এ ঘটনার পরই স্বামী বাসা থেকে পালিয়ে যায়।

এ ব্যাপারে পশ্চিম থানার ওসি ইস্কান্দার হাবিব বলেন, নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তবে প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত শেষে বলা যাবে আসল রহস্য।

আরো পড়ুন : পল্লবীতে গোলাগুলিতে নারী নিহত, গ্রেপ্তার ২

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

ইসি মাছউদ শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App