×

ঢাকা

সোনারগাঁওয়ে পরিবেশ রক্ষায় ডাস্টবিন বিতরণ

Icon

সোনারগাঁও প্রতিনিধি

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৪, ১১:৩৪ এএম

সোনারগাঁওয়ে পরিবেশ রক্ষায় ডাস্টবিন বিতরণ

ছবি : ভোরের কাগজ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির উদ্যোগে পরিবেশ বান্ধব সোনারগাঁ গড়ার লক্ষ্যে মোগরাপারা চৌরাস্তা হাজী জালাল টাওয়ার মার্কেটের এর সামনে ডাস্টবিন বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেল ৪টার সময় পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির উদ্যোগে মোগরাপাড়া চৌরাস্তা হাজী জালাল টাওয়ার এর সামনে ডাস্টবিন বিতরণ করা হয়।

সোনারগাঁও রিপোর্টাস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি হাজী শফিকুল ইসলাম বলেন, পরিবেশ সুরক্ষা একটি সুস্থ জীবনের প্রথম পদক্ষেপ। আমাদের দেশে বসবাসকারী প্রতিটি মানুষের উচিত এর উন্নতির জন্য সম্ভাব্য সর্বাত্মক প্রচেষ্টা করা। যাতে পানি দূষণ, বায়ু দূষণ, শব্দ দূষণ, মাটি দূষণ, ময়লা আবর্জনা ইত্যাদির প্রভাব এড়ানো যায়। পরিবেশের কারণেই সমস্ত মানুষের জীবন বিদ্যমান। তাই পরিবেশকে নিরাপদে রাখা আমাদের প্রধান দায়িত্ব হওয়া উচিৎ। সেই লক্ষ্য থেকেই সোনারগাঁওয়ে হাজী জালাল টাওয়ার সামনে ডাস্টবিন বিতরণ করা হয়েছে। 

এসময়ে উপস্থিত ছিলেন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মাদ হোসাইন, পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির সিনিয়র সহ-সভাপতি ফজলুল হক ভূঁইয়া, মনির হোসেন, প্রতিবন্ধী, শিশু ও যুবকল্যাণ পরিষদের চেয়ারম্যান এম এ মহিন, সোনারগাঁও আর্ট এর পরিচালক মো. রুবেল হোসেনসহ প্রমুখ।

আরো পড়ুন : চট্টগ্রামে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ অনেকে

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

নিলুফার মনি রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

শিক্ষামন্ত্রী ২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App