×

ঢাকা

সড়কে গেলো ২ বন্ধুর প্রাণ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৪, ০৮:৪১ এএম

সড়কে গেলো ২ বন্ধুর প্রাণ

নরসিংদী জেলার মানচিত্র

নরসিংদীর পলাশ উপজেলায় ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাকিব (১৮) ও সিয়াম (১৮) নামের দুই বন্ধু নিহত হয়েছেন। সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার ডাংঙ্গা ইউনিয়নের দৃষ্টিনন্দন সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাকিব ডাংঙ্গা ইউনিয়নের তালতলা গ্রামের ফারুক মিয়ার ছেলে ও সিয়াম একই ইউনিয়নের কেন্দুয়াব গ্রামের মজিবুর রহমানের ছেলে।

নিহতদের স্বজনরা জানান, সোমবার সন্ধ্যা সাড়ে ৫টায় তালতলা এলাকা থেকে সাকিব ও সিয়াম মোটরসাইকেলে করে ঘোড়াশাল যাচ্ছিলেন। পথে সান্তানপাড়ার দৃষ্টিনন্দন সড়কে বিপরীত দিক আসা একটি ট্রলির সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে রাস্তার পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই সাকিব মারা যান। আর গুরুতর আহত অবস্থায় সিয়ামকে নরসিংদী সদর হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।

এ বিষয়ে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহতদের মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার পর ট্রলির চালক পালিয়ে গেলেও ট্রলিটি আটক করা হয়েছে।

আরো পড়ুন: মেধা-যোগ্যতায় পুলিশে নিয়োগ পাচ্ছেন ২০ তরুণ-তরুণী

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘রাষ্ট্রদূতকে ফি‌রিয়ে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একান্ত সিদ্ধান্ত’

শামা ওবায়েদ ‘রাষ্ট্রদূতকে ফি‌রিয়ে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একান্ত সিদ্ধান্ত’

আইসিটি বইয়ে কেনো দাঁড়িপাল্লা প্রতীক, যা বলল এনসিটিবি

আইসিটি বইয়ে কেনো দাঁড়িপাল্লা প্রতীক, যা বলল এনসিটিবি

সুখবর দিলেন মৌসুমী

সুখবর দিলেন মৌসুমী

মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী

মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App