×

ঢাকা

পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল শুরু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ১০:০৯ এএম

পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল শুরু

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশার কারণে বন্ধ থাকা পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজিরহাট ও ধাওয়াপাড়া-নাজিমগঞ্জ নৌরুটে ফেরি চলাচল তিন ঘণ্টা পর চালু হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল সোয়া ৯টায় নদী পথে কুয়াশার ঘনত্ব কমে এলে ফেরি চলাচল শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোঝ সালাহউদ্দিন জানান, কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় সকাল ৬টা থেকে এসব রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। কুয়াশার ঘনত্ব কমে গেলে সকাল সোয়া ৯টা থেকে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

আরো পড়ুন: ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু

তিনি আরো জানান, বর্তমানে এ রুটে ছোট-বড় ১২টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। ফেরি বন্ধ থাকলেও দৌলতদিয়ায় যাত্রী ও যানবাহনের কোনো চাপ নেই।

উল্লেখ্য, সোমবার (৯ ডিসেম্বর) মধ্যরাত ৩টা থেকে কুয়াশার কারণে এ নৌরুটগুলোতে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। ভোর ৫টার দিকে কুয়াশা তীব্র আকার ধারণ করলে চ্যানেলের বিকন বাতি এবং মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। পরে সকাল ৬টার দিকে দুর্ঘটনা এড়াতে নৌরুটগুলোতে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়। এ সময় মাঝ নদীতে আটকে পড়েছে ছোট-বড় সাতটি ফেরি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

নিলুফার মনি রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

শিক্ষামন্ত্রী ২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App