×

ঢাকা

মাইকে শেখ মুজিবের বক্তব্য বাজানোর অভিযোগে চেয়ারম্যান আটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৪, ০৮:১৪ পিএম

মাইকে শেখ মুজিবের বক্তব্য বাজানোর অভিযোগে চেয়ারম্যান আটক

ছবি: সংগৃহীত

পাবনায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে এক ইউপি চেয়ারম্যান মাইকে শেখ মুজিবের বক্তব্য বাজিয়েছিলেন। এ ছাড়া নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে আয়োজন করেন বনভোজনের। এই অভিযোগে ইউপি চেয়ারম্যান মোস্তফা আলী খানকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে পাবনা সদরের চরতারাপুর ইউনিয়নের টাটিপাড়ায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

মোস্তফা আলী খান চরতারাপুর ইউনিয়নের টাটিপাড়া গ্রামের চয়েন আলী খানের ছেলে। তিনি চরতারাপুর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান থেকে চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন এবং ওই ওয়ার্ডের তিনি  আওয়ামী সভাপতির দায়িত্বেও আছেন।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার (১৫ ডিসেম্বর) রাতে  বিজয় দিবস উদযাপন উপলক্ষে ইউনিয়নের টাটিপাড়া মুজিব বাঁধের ওপর ৩/৪শ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের জন্য কয়েক ডেকচি খিচুড়ি রান্না করা  হয়। এতে শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণও বাজানো হয় এবং আওয়ামী লীগের বিভিন্ন বিষয়ে প্রচার-প্রচারণা চালানো হয়। 

এ ঘটনা এলাকায় জানাজানি হলে স্থানীয়রা থানা পুলিশে খবর দিলে পুলিশ অভিযানে নামে। পুলিশ আসার খবর পেয়ে ঘটনাস্থল বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী মুহূর্তে সরে পড়েন। এরপর সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরের দিকে অভিযান চালিয়ে ইউপি চেয়ারম্যান মোস্তফা আলী খানকে আটক করা হয়। বিকেলে তাকে   হস্তান্তর করা হয় আদালতে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম সোমবার (১৬ ডিসেম্বর)  রাতে জানান, রবিবার রাতে মাইকে শেখ মুজিবের ভাষণ বাজানো হচ্ছিল। বেশ কিছু আওয়ামী লীগের লোকজন দলীয়  প্রচার-প্রচারণা চালাচ্ছিল, এমন অভিযোগে  তাকে আটক দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

গত ৫ আগস্ট শিক্ষার্থী-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনা সরকার ভারতে পালিয়ে যায়। এরপর চরতারাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান ইউনিয়ন পরিষদে উপস্থিত না থাকায় সরকারের পক্ষ থেকে ইউপি সদস্য প্যানেল চেয়ারম্যান মোস্তফা আলী খানকে পুর্নাঙ্গ চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App