×

ঢাকা

ঘন কুয়াশায় আরিচা-কাজিরহাট ফেরি চলাচল বন্ধ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৫, ০৮:৫৮ এএম

ঘন কুয়াশায় আরিচা-কাজিরহাট ফেরি চলাচল বন্ধ

মাঝ নদীতে আটকা পড়া ফেরি শাহ আলী। ছবি : সংগৃহীত

ঘন কুয়াশার কারণে আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে দুই প্রান্তে আটকে পড়েছে শতাধিক যানবাহন। এদিকে, বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় কাজিরহাট ঘাট ছেড়ে যাওয়া ফেরি শাহ আলী ঘন কুয়াশায় কারণে মাঝ নদীতে আটকা পড়ে। পরে ধীরগতিতে প্রায় ৩ ঘণ্টা পর আরিচা ঘাটে পৌঁছায়।

এসব তথ্য নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি কাজিরহাট কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক ফখরুজ্জামান। তিনি জানান, মাঝ নদীতে আটকা পড়া ফেরি শাহ আলী ধীরগতিতে প্রায় ৩ ঘণ্টা পর রাত সাড়ে ১২টার দিকে মানিকগঞ্জের আরিচা ঘাটে পৌঁছায়। এরপর থেকেই ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।

তিনি আরো জানান, সন্ধ্যা থেকেই কুয়াশার তীব্রতা ব্যাপকভাবে বাড়তে থাকে। এর মধ্যেও গতি কমিয়ে অত্যন্ত সাবধানতার সঙ্গে ফেরি চালানো হচ্ছিল। কিন্তু সাড়ে ৯টার দিকে ছেড়ে যাওয়া শাহ আলী ফেরিটি মাঝ নদীতে আটকে পড়লে কোনো পাশ থেকেই আর ফেরি ছাড়া হয়নি।

আরো পড়ুন : সূর্যের দেখা নেই, শীতে কাঁপছে লালমনিরহাটের মানুষ

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App