×

ঢাকা

বাসের সঙ্গে সংঘর্ষে অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ, নিহত ৪

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫, ০৮:০৫ এএম

বাসের সঙ্গে সংঘর্ষে অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ, নিহত ৪

বাসের সঙ্গে সংঘর্ষে অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ

ঢাকা-আরিচা মহাসড়কের ফুলবাড়িয়া পুলিশ টাউনের সামনে ঢাকামুখী লেনে একটি অ্যাম্বুলেন্স এবং দুইটি যাত্রীবাহী বাসের মধ্যে সংঘর্ষে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এতে অ্যাম্বুলেন্সের ৪ যাত্রী দগ্ধ হয়ে মারা গেছেন। বুধবার দিবাগত রাত ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। সাভার ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।

সাভার ফায়ার সার্ভিসের ইনচার্জ মেহেরুল ইসলাম জানান, অ্যাম্বুলেন্সের ভিতরে ৪ জনের পোড়া লাশ পাওয়া গেছে। এ ঘটনায় বাসের সাত যাত্রী আহত হয়েছেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকামুখী লেনে অ্যাম্বুলেন্সের সঙ্গে বাসের সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে বাসে আগুন ধরে যায়। পরে ওই বাসের পেছনে থাকা আরও একটি বাসে আগুন ছড়িয়ে পড়ে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের কর্মকর্তা আলাউদ্দিন গণমাধ্যমকে জানান, রাত ২টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। বাসের যাত্রীরা বাস থেকে নেমে যান। আহত সাতজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। আর আহত অনেককেই স্থানীয়রা হাসপাতালে পৌঁছে দিয়েছেন। তবে এ ঘটনায় অ্যাম্বুলেন্সে থাকা চারজন অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App