×

ঢাকা

থানায় দায়িত্ব পালনকালে পুলিশ কনস্টেবলের মৃত্যু

Icon

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৯ এএম

থানায় দায়িত্ব পালনকালে পুলিশ কনস্টেবলের মৃত্যু

কনস্টেবল রফিকুল ইসলাম। ছবি : ভোরের কাগজ

মানিকগঞ্জের ঘিওর থানায় দায়িত্ব পালনকালে কনস্টেবল রফিকুল ইসলাম (৪৮) হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে থানার অফিস গেটে কর্তব্যরত অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়েন। দ্রুত হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, রফিকুল ইসলাম রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত থানার অফিস গেটে দায়িত্ব পালনের জন্য নিযুক্ত ছিলেন। দায়িত্ব নেয়ার কিছুক্ষণ পরেই তিনি হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। দ্রুত সহকর্মীরা তাকে উদ্ধার করে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত কনস্টেবল রফিকুল ইসলামের বাড়ি টাঙ্গাইল জেলার কালিহাতী থানার করোয়া গ্রামে। তিনি মৃত ইয়াকুব আলীর ছেলে এবং দুই সন্তানের জনক।

আরো পড়ুন : পেঁয়াজ খেতের পাশে মিললো যুবলীগ নেতার মরদেহ

ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জাহিদ হাসান জানান, রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। হঠাৎ তার রক্তের শর্করার মাত্রা শূন্যে নেমে যাওয়ায় তিনি মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, দায়িত্ব পালনকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন কনস্টেবল রফিকুল। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি নেয়া হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App