×

ঢাকা

ঘন কুয়াশায় মাঝ পদ্মায় আটকা ৪ ফেরি, নৌ চলাচল বন্ধ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:০৯ এএম

ঘন কুয়াশায় মাঝ পদ্মায় আটকা ৪ ফেরি, নৌ চলাচল বন্ধ

মাঝ পদ্মায় আটকা ৪ ফেরি

ঘন কুয়াশার কারণে মাঝ পদ্মায় চারটি ফেরি আটকে পড়ায় দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ার কারণে নৌপথের মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যাওয়া বুধবার দিবাগত রাত পৌনে একটার দিকে ফেরি চলাচল বন্ধ করা হয়।

মধ্যরাতে এসএমএসের মাধ্যমে ফেরি চলাচল বন্ধের বিষয়টি নিশ্চিত করেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। মাঝ পদ্মায় আটকা ফেরিগুলো হলো- রুহুল আমিন, জাহাঙ্গীর, গোলাম মোল্লা এবং এনায়েতপুরী।

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, বুধবার সন্ধ্যার পর থেকেই পদ্মা নদীতে কুয়াশার পরিমাণ বাড়তে থাকে। পরে বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যাওয়ায় চারটি ফেরি আটকা পড়ে।

যার কারণে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে সাময়িক ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।তবে নদীতে কুয়াশার পরিমাণ কমে গেলে নৌপথে ফেরি চলাচল শুরু করা হবে বলেও জানানো হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশের বাজারে স্বর্ণের বড় দর পতন

দেশের বাজারে স্বর্ণের বড় দর পতন

সীমান্তে ৮ জনকে পুশইন, বিজিবির প্রতিরোধ

সীমান্তে ৮ জনকে পুশইন, বিজিবির প্রতিরোধ

টিভিতে আজকের খেলা

টিভিতে আজকের খেলা

রাষ্ট্রপতি ইস্যুতে যা বললেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি ইস্যুতে যা বললেন মির্জা ফখরুল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App