×

ঢাকা

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০২ এএম

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে সাময়িক ফেরি চলাচল বন্ধ রাখা হয়। ছবি : সংগৃহীত

ঘন কুয়াশার কারণে ৫ ঘণ্টা বন্ধ থাকার পর রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে পুনরায় ফেরি শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ভোর ৫টা ৫০ মিনিটের দিকে কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক করে ঘাট কর্তৃপক্ষ।

এর আগে, বুধবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর থেকেই পদ্মা নদীতে কুয়াশার পরিমাণ বাড়তে থাকে। পরে দিবাগত রাত পৌনে ১টার দিকে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যাওয়ায় মাঝ নদীতে রুহুল আমিন, জাহাঙ্গীর, গোলাম মোল্লা এবং এনায়েতপুরী নামের চারটি ফেরি আটকা পড়ে। যে কারণে দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে সাময়িক ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক আলীম দাইয়্যান বলেন, কুয়াশা কেটে যাওয়ায় ৫ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। পাড়ে আটকে থাকা যানবাহনগুলো সিরিয়াল অনুযায়ী পারাপার করা হচ্ছে। বর্তমানে এ পথে ছোট-বড় মিলিয়ে ১৭টি ফেরি চলাচল করছে।

আরো পড়ুন : ঘন কুয়াশায় মাঝ পদ্মায় আটকা ৪ ফেরি, নৌ চলাচল বন্ধ

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতির দায়িত্ব নিচ্ছেন খলিলুর রহমান

অনন্য উচ্চতায় কূটনীতি জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতির দায়িত্ব নিচ্ছেন খলিলুর রহমান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App