×

ঢাকা

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল শুরু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ মে ২০২৫, ০৯:১৯ এএম

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল শুরু

বর্তমানে এ রুটে ১২টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। ছবি : সংগৃহীত

বৈরী আবহাওয়ার কারণে নদী উত্তাল থাকায় ৪৬ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। শনিবার (৩১ মে) সকাল পৌনে ৭টার দিকে এই নৌরুটে লঞ্চ চলাচল শুরু হয়।

এর আগে বৃহস্পতিবার (২৯ মে) পদ্মা নদী উত্তাল থাকায় সকাল ৯টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে দুর্ঘটনা এড়াতে লঞ্চ চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। 

দৌলতদিয়া লঞ্চঘাটের ম্যানেজার নুরুল আনোয়ার মিলন বলেন, বৈরী আবহাওয়া কেটে যাওয়ায় প্রায় ৪৬ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে। এই নৌরুটে ২০টি লঞ্চ চলাচল করছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। দৌলতদিয়া প্রান্তে যানবাহনের কোনো সিরিয়াল নেই। বর্তমানে এ রুটে ১২টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। ঈদের মধ্যে ফেরি সংখ্যা বাড়িয়ে ১৭টি করা হবে।

আরো পড়ুন : ট্রেনে ফিরতি ঈদযাত্রা : ১০ জুনের টিকিট বিক্রি আজ

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App