×

ঢাকা

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২৫ কিলোমিটার যানজট

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ জুন ২০২৫, ০৮:৩৭ এএম

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২৫ কিলোমিটার যানজট

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ২৫ কিলোমিটার এলাকাজুড়ে শুক্রবার (৬ জুন) থেকে ভয়াবহ যানজট দেখা দিয়েছে। এতে মহাসড়কে যানবাহনের ধীরগতি সৃষ্টি হয়েছে। 

এতে শত শত যানবাহন আটকা পড়েছে। ভোগান্তিতে পড়েছে শিশু থেকে শুরু করে সব বয়সী যাত্রীরা। শুক্রবার সকালে মহাসড়কে গাড়ির দীর্ঘ সারি দেখা যায়।

পুলিশ জানায়, সকাল থেকে যমুনা সেতু থেকে রাবনা পর্যন্ত গাড়ির সারি রয়েছে, কিন্তু তেমন যানজট নেই। গাড়িগুলো ধীরগতিতে চলছে। 

যাত্রী ও কয়েকজন বাসচালক জানান, বুধবার (৪ জুন) রাত থেকেই উত্তরবঙ্গগামী লেনে গাড়ির অতিরিক্ত চাপের কারণে যানজটের সৃষ্টি হয়। 

গতকাল সারা দিন যানজট ছিল। আর রাতে বিভিন্ন জায়গায় গাড়ি বিকল হওয়ার কারণে যানজট সৃষ্টি হয়। মহাসড়কে যানজট নিরসনে নিয়োজিত সেনাবাহিনী-পুলিশ কাজ করেছে। 

যমুনা সেতুর ওপর একাধিক গাড়ি বিকল হওয়ার কারণে রেকার দিয়ে সরিয়ে নিতে সময় লাগায় যানজট লেগে যায়। এছাড়াও সদর উপজেলার ঘারিন্দা অংশে সকালে একটি মালবাহী ট্রাক উল্টে মহাসড়কে পড়ে যায়। এ সময় ৩ জন আহত হন। 

তাদের ভাষ্য রাতভর মহাসড়কে থেমে থেমে যান চলাচল করেছে। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। আটকা পড়ে পশুবাহী শতাধিক গাড়ি।

এলেঙ্গা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ শরীফ বলেন, মহাসড়কে একাধিক বাস বিকল হয়। সেনাবাহিনী-পুলিশ যৌথভাবে যানজট নিরসনে কাজ করছে। আশা করছি অল্প সময়ের মধ্যেই যান চলাচল স্বাভাবিক হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App