×

ঢাকা

বিয়ের প্রলোভনে এইচএসসি পরীক্ষার্থীকে ধর্ষণ

Icon

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২২ জুন ২০২৫, ০৩:২৯ পিএম

বিয়ের প্রলোভনে এইচএসসি পরীক্ষার্থীকে ধর্ষণ

ছবি : সংগৃহীত

প্রাইভেট পড়াতে গিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে সোনারগাঁ উপজেলার কাঁচপুর সোনাপুর এলাকায় এক এইচএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে শিশির হালদার নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে শনিবার দুপুরে সোনারগাঁ থানায় একটি অভিযোগ করেছেন।

সোনারগাঁ থানায় করা অভিযোগ থেকে জানা যায়, কাঁচপুর ইউনিয়নের সোনাপুর এলাকায় বসবাসরত কমল হালদারের ছেলে শিশির হালদার একই এলাকার এক এইচএসসি পরীক্ষার্থীর বাসায় গিয়ে নিয়মিত প্রাইভেট পড়াত। প্রাইভেট পড়ানোর সময় নানাভাবে ফুঁসলিয়ে ও বিয়ের প্রলোভন দেখিয়ে সে ওই শিক্ষার্থীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে।

পরে শিশির হালদার ওই শিক্ষার্থীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কয়েক দফায় শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। এ ঘটনার পর ওই শিক্ষার্থী শিশির হালদারকে বিয়ের জন্য চাপ দিলে সে কালক্ষেপণ ও তালবাহানা শুরু করে। একপর্যায়ে ওই শিক্ষার্থী ৩ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। পরে অভিযুক্ত শিশির হালদার কৌশলে শিক্ষার্থীকে ওষুধ সেবন করিয়ে বাচ্চা নষ্ট করে দেয়। বিষয়টি শিক্ষার্থীর পরিবার অভিযুক্তের বাবা কমল হালদার ও ছোট ভাইকে অবহিত করলে তারা ভুক্তভোগী শিক্ষার্থীর পিতাকে মারধর করে ও প্রাণনাশের হুমকি দেয়।

এ ব্যাপারে অভিযুক্ত শিশির হালদারের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। ক্ষুদে বার্তা দিয়েও সাড়া মেলেনি। অভিযুক্ত শিশির হালদারের পিতা কমল হালদার জানান, তার ছেলের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সত্য নয়। আমার ছেলের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে।

সোনারগাঁ থানার ওসি মফিজুর রহমান জানান, এ ব্যাপারে থানায় একটি লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রিয়জনকে বিয়ের জন্য লিঙ্গ পরিবর্তন, তরুণীর মৃত্যু

প্রিয়জনকে বিয়ের জন্য লিঙ্গ পরিবর্তন, তরুণীর মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে যেসব সহযোগিতার কথা বললেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গা প্রত্যাবাসনে যেসব সহযোগিতার কথা বললেন প্রধানমন্ত্রী

সফর শেষে বঙ্গভবনে পৌঁছেছেন রাষ্ট্রপতি

সফর শেষে বঙ্গভবনে পৌঁছেছেন রাষ্ট্রপতি

শেখ রেহানা নয়, ‘আওয়ামী লীগের হাল ধরতে’ কেন শেখ সেলিম?

শেখ রেহানা নয়, ‘আওয়ামী লীগের হাল ধরতে’ কেন শেখ সেলিম?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App