×

ঢাকা

ভারতে গ্রেপ্তার ছাত্র হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ১১:২০ এএম

ভারতে গ্রেপ্তার ছাত্র হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি

ছবি : সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দে সাউথ ইস্ট ইউনিভার্সিটির ছাত্র সাইফুল ইসলাম রিপন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জামাল পত্তনদার ওরফে কুদ্দুস রহিম শেখকে গ্রেপ্তার করেছে ভারতের মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ।

শনিবার (৯ আগস্ট) টাইমস অব ইন্ডিয়া জানায়, নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ক্রাইম ইন্টেলিজেন্স ইউনিট (সিআইইউ) দক্ষিণ মুম্বাইয়ের কামাঠিপুরা এলাকা থেকে ৩৭ বছর বয়সী মোহাম্মদ জামাল হোসেন পত্তনদারকে গ্রেপ্তার করে।

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের উত্তর দৌলতদিয়ার ফেলু মোল্যা পাড়ার বাসিন্দা জামাল পত্তনদার সম্প্রতি রাজবাড়ী আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার আসামি ছিলেন। আদালত তাকে মৃত্যুদণ্ড দিলেও শাস্তি এড়াতে তিনি ভারতে পালিয়ে যান।

আরো পড়ুন : এখনও উদ্ধার হয়নি পুলিশের লুট হওয়া দেড় হাজার অস্ত্র

পুলিশ জানায়, ২০২৩ সাল থেকে তিনি ভারতে বসবাস করছিলেন এবং ভুয়া ভারতীয় পরিচয়পত্র ব্যবহার করছিলেন। তার কাছ থেকে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার আইডির ফটোকপি, স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার পাসবুক, আধার আপডেটের কাগজ এবং বাংলায় লেখা গ্রেপ্তারি পরোয়ানার ফটোকপি জব্দ করা হয়েছে।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শরীফ আল রাজীব বলেন, গ্রেপ্তারের খবর বিভিন্ন গণমাধ্যমে জেনেছি। তবে ভারত থেকে আনুষ্ঠানিক কোনো বার্তা পাইনি।

আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ৬ সেপ্টেম্বর রাতের মধ্যে গোয়ালন্দে রিপনকে মাথা ও বুকে গুলি করে হত্যা করা হয়। এ সময় তার বন্ধু ফরিদ শেখও গুলিবিদ্ধ হন। এ ঘটনায় রিপনের মামা খলিল মণ্ডল পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো কয়েকজনকে আসামি করে গোয়ালন্দঘাট থানায় মামলা দায়ের করেন।

গত বছরের ৬ আগস্ট রাজবাড়ী জেলা ও দায়রা জজ মোছা. জাকিয়া পারভীন এ মামলায় জামাল পত্তনদারকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা দেন। বাকি ১২ আসামি খালাস পান। রায়ের সময় জামাল আদালতে অনুপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App